advertisement

‌কলকাতা পুরসভার পুরপিতাকে নিয়ে এবার গান বাঁধলেন নচিকেতা

Last Updated:

ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের নানা কাজ কর্মের ছবি সহ একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে ।

‌কলকাতা পুরসভার পুরপিতাকে নিয়ে এবার গান বাঁধলেন নচিকেতাশিল্পী নচিকেতার জীবনে এই প্রথমবার । নয়ের দশক থেকে আজও যার জাদু অটুট , সেই জীবনমুখী বাংলা গানের স্রষ্টা এবার গেয়েছেন কলকাতা পুরওয়ার্ডের থিম সং । বলা যেতে পারে এই প্রথম এক কাউন্সিলর কে নিয়ে গান বাঁধলেন নচি । একশো এক নম্বর ওয়ার্ডে বিগত পাঁচ বছরে কি কি কাজ হয়েছে , তা নিয়ে গান । গানের কথা ও সুর শিল্পীর নিজেরই । আর সেই গান নিজের গলায় নিজেই  তুলে নিয়েছেন শিল্পী নচিকেতা । গানের কথা এই রকম " উন্নয়নের পরিচয় হয় না কথায় । মাঠে নামতে হয় , ঘাম ঝরাতে হয় " ।
ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের নানা কাজ কর্মের ছবি সহ একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে । মিউজিক ভিডিও র নাম আমাদের গর্ব একশো এক ওয়ার্ড । কোভিদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পুরসভা ভোট ।সব ঠিক থাকলে এই সময় ভোট হওয়ার কথা ছিল । তবে ভোট এখুনি না হলেও নিজের প্রচার সেরে রাখছেন বাপ্পা । নচিকেতা তার ওয়ার্ডের উন্নয়ন নিয়ে গান বাঁধায় উচ্ছসিত তিনি ।বাপ্পার কথায় " ওনার সঙ্গে আমার সম্পর্ক পরিবারের মতোই । আমার ওয়ার্ডে ওনার নামে চায়ের দোকান আছে । উনি প্রায়ই আসেন আমাদের ওয়ার্ডে । তাই ভালোবেসে গেয়ে দিয়েছেন । আর কি বলছেন শিল্পী নচিকেতা ? বলছেন " একশো এক নম্বর ওয়ার্ডে সত্যিই ভালো কাজ করেছে বাপ্পা । তাই ওকে ভালোবেসে এই প্রচার গানটা গেয়েছি " । তার গান নয়ের দশকে বদলে দিয়েছিল সংগীতের পরিভাষা । সারা জীবন নানা গান গাইলেও এক কাউন্সিলরের হয়ে প্রচার সংগীত এই প্রথম । আর তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য পুরসভার কাউন্সিলর মহলে ।
advertisement
SOURAV GUHA
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‌কলকাতা পুরসভার পুরপিতাকে নিয়ে এবার গান বাঁধলেন নচিকেতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement