'৫৮ লক্ষের মধ্যেও বৈধ ভোটার আছে!' এআই ব্যবহার করে বাদ, গুরুতর অভিযোগ মমতার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই ৫৮ লক্ষের মধ্যে কিছু অবৈধ নাম থাকতে পারে, কিন্তু বিপুল সংখ্যক বৈধ ভোটারও রয়েছেন। তাঁদের অধিকার খর্ব করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
পাসপোর্ট সবার কাছে থাকে না—এই যুক্তি সামনে এনে নথি যাচাই প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বহু সাধারণ মানুষের কাছে পাসপোর্ট নেই। সে ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া ফ্যামিলি রেজিস্টার বা সমমানের নথি যদি বিহারে গ্রহণযোগ্য হয়, তবে বাংলায় তা বাতিল করা হবে কেন—এই প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্ধারিত সময়সীমা ছিল ১৪ তারিখ পর্যন্ত। কিন্তু সেদিনই বেলা তিনটে নাগাদ হঠাৎ করে লগ-ইন পোর্টাল ব্লক করে দেওয়া হয়। তাঁর দাবি, এর ফলে বহু ‘জেনুইন’ ভোটার নথি জমা দেওয়ার সুযোগ পাননি এবং নিজেদের বক্তব্য জানাতে পারেননি। তিনি প্রশ্ন তোলেন, এত মানুষের আবেদন নিষ্পত্তির সুযোগ না দিয়ে কেন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হল?
advertisement
advertisement
সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এক বিজেপি নেতার কন্যা আইটি সেলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, কী প্রক্রিয়ায় এই বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হল, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। তিনি একে ‘দু নম্বরি’ প্রক্রিয়া বলে অভিহিত করেন।
advertisement
তবে একইসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই ৫৮ লক্ষের মধ্যে কিছু অবৈধ নাম থাকতে পারে, কিন্তু বিপুল সংখ্যক বৈধ ভোটারও রয়েছেন। তাঁদের অধিকার খর্ব করা হলে তা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
পুরো বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত এবং স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক ভিত্তি, এবং সেই অধিকার যাতে অন্যায়ভাবে খর্ব না হয়, তা নিশ্চিত করা জরুরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 6:08 PM IST








