advertisement

'ভয় পাবেন না, রাজ্য সরকার পাশে রয়েছে'! জেলাশাসকদের মনোবল বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের সাহসী ও নির্ভয়ে কাজ করার বার্তা দেন, যুবসাথি প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেন এবং সাসপেন্ড এআরও-দের প্রশাসনিক কাজে রাখার কথা বলেন.

'ভয় পাবেন না, রাজ্য সরকার পাশে রয়েছে'! জেলাশাসকদের মনোবল বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
'ভয় পাবেন না, রাজ্য সরকার পাশে রয়েছে'! জেলাশাসকদের মনোবল বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জেলাশাসকদের মনোবল বাড়াতে এবং প্রশাসনিক কাজে নির্ভয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিতে ভার্চুয়াল বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে থেকে মুখ্য সচিবের ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তিনি। সেখানে জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন জেলাশাসকেরা ভাল কাজ করে এসেছেন এবং আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি স্পষ্ট বার্তা দেন, “আপনাদের কোনও কিছুতে ভয় পাওয়ার দরকার নেই। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।” ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোট করা গণতান্ত্রিক অধিকার, তা কেউ কাড়তে পারবে না।
advertisement
advertisement
জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাত জন এআরও-কে সরাসরি সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েও বৈঠকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা জেলাশাসকদের দফতরে রিপোর্ট করবেন। তাঁরা নির্বাচনের কাজ করবেন না, কিন্তু সরকারের অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কাজে যাতে কোনও প্রভাব না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
advertisement
এছাড়া যুবসাথি প্রকল্প নিয়েও বিশেষ গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা এই প্রকল্পে আবেদন করছেন, তাঁদের যেন নির্দিষ্ট নিয়ম মেনে দ্রুত ও সঠিকভাবে সুবিধা পৌঁছে দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুরো বৈঠক জুড়ে প্রশাসনিক কর্তাদের উদ্দেশে আত্মবিশ্বাসী ও দৃঢ় থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভয় পাবেন না, রাজ্য সরকার পাশে রয়েছে'! জেলাশাসকদের মনোবল বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement