advertisement

Mukul Roy: লক্ষ্যে দিল্লি, 'ঘরের ছেলে' মুকুলকে বড় পদ দিচ্ছেন মমতা!

Last Updated:

Mukul Roy: তৃণমূলে একসময় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মুকুল রায়।

#কলকাতা: যাবতীয় জল্পনাকে সত্যি প্রমাণ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সপুত্র মুকুল রায়। আর তাঁর হাত ধরেই যে বিজেপিতে বড় ভাঙনও ধরবে, তাও আজ আর অস্পষ্ট নয়। কিন্তু বাংলায় দলবদল নয়, বরং মুকুল রায়কে সর্বভারতীয় ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে এ রাজ্যের শাসক দল। তাই দলে আসা মাত্রই ফের মুকুলকে বড় পদ দিতে চলেছে তৃণমূল, সূত্রের খবর এমনই। জানা গিয়েছে, মুকুল রায়কে সর্বভারতীয় সহ সভাপতি করতে পারে তৃণমূল। বিজেপিতেও এই একই পদে ছিলেন তিনি।
তৃণমূলে একসময় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মুকুল রায়। কিন্তু তিনি বিজেপিতে চলে গেলে সেই পদে নতুন করে কাউকে বসানো হয়নি। তবে, এবার বিধানসভা ভোটে অসাধারণ সাফল্যের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে অভিষিক্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকই ছিলেন এবারের নির্বাচনে অন্যতম যোদ্ধা। সেই যুদ্ধে সাফল্যের সঙ্গে জিতেছেন অভিষেক। তাই সম্প্রতি দলের সাংগঠনিক রদবদল করে অভিষেককে দলীয় সংগঠনের শীর্ষে বসানো হয়।
advertisement
এরপরই মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে যান অভিষেক। তখন থেকেই তৃণমূলে ফের মুকুল-আগমন নিয়ে শুরু হয় জল্পনা। আর সেই জল্পনাকে সত্যি করেই ছেলে শুভ্রাংশুকে নিয়ে শুক্রবার তৃণমূলে যোগ দেন তিনি। তারপর থেকেই রাজনৈতিক মহলে চর্চা চলছিল, মুকুলকে কী কাজে লাগাবে তৃণমূল? জানা গিয়েছে, রাজ্য জিতে এবার কেন্দ্রে নরেন্দ্র মোদিকে সরানোর 'প্রতিজ্ঞা' করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য সমস্ত বিরোধী দলকে একসূত্রে গাঁথা খুবই জরুরি। এমনকী ভিনরাজ্যে সংগঠন বাড়ানো এবং ভোটে জেতার মতো পরিস্থিতির লক্ষ্যও নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর সেই কাজে মুকুল রায় অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে।
advertisement
advertisement
মমতার হাত ধরে দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ ছিলেন মুকুল। সামলেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও। আর সেই সূত্রেই সর্বভারতীয় স্তরে মুকুলের পরিচিতি কাজে লাগবেই তৃণমূলের। একইসঙ্গে ভিনরাজ্যে, বিশেষত ত্রিপুরায় মুকুল রায়ের প্রভাব রয়েছে। আর ত্রিপুরাকে নিজের লক্ষ্যে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে মুকুলকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেই হত তৃণমূল। শাসক দল সূত্রে খবর, মুকুল রায় যে মাপের নেতা, তাতে বড় পদই তাঁর জন্য প্রত্যাশিত। এমনকী শনিবার অভিষেকের সঙ্গে বৈঠকেও মুকুল রায় তাঁর 'সর্বভারতীয়' পরিকল্পনা জমা দিয়েছেন বলে খবর। আগামীদিনে তৃণমূলে সমস্ত বড় কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে 'চাণক্যকে'।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: লক্ষ্যে দিল্লি, 'ঘরের ছেলে' মুকুলকে বড় পদ দিচ্ছেন মমতা!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement