advertisement

৮ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলেছে, সব ধরনের তদন্তের জন্য প্রস্তুত আমি: মুকুল

Last Updated:

এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে মিথ্য মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায় ৷

#কলকাতা: দিল্লি থেকে কলকাতা ফিরে বিস্ফোরক মুকুল রায় ৷ বললেন, আমি সব ধরনের তদন্তের মুখে দাঁড়াতে প্রস্তুত ৷ গতকাল এবং আজ মিলে আমি আট ঘন্টা সিবিআইয়ের মুখোমুখি ছিলাম ৷ এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে মিথ্য মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মুকুল রায় ৷
প্রাক্তন তৃণমূল নেতা আরও বলেন, ‘ আমি বলেছি তদন্তকারী তদন্ত করতে এসেছে সে তো পায়ে হেঁটে আসেনি সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে এসেছেন আগেও বলেছি এখনও বলছি যে কোন তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত ৷ পশ্চিমবঙ্গে মিথ্যে মামলা দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে ৷ আমার বিরুদ্ধে 29 টা মামলা হয়েছিল, এটা নিয়ে ৩০টা ৷ প্রত্যেকটা আমি আইনি লড়াইকে ধন্যবাদ দিই ৷ বিচার ব্যবস্থাকে সঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে বিচারের বাণী শুনিয়েছে ৷ আমার বিরুদ্ধে মামলা হয়েছে ৷ আমি মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছি মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে ৷’
advertisement
সিবিআইয়ের তলব প্রসঙ্গে মুকুলের মন্তব্য, ডেকে পাঠাতেই পারে যদি তাদের বিরুদ্ধে তদন্তের জায়গা থাকে ৷ নারদ মামলায় নিশ্চয়ই ডেকে পাঠাতে পারে ৷ ডাকলে, দেখা করবে, কথা বলবে এতে অসুবিধার কোথায়?
advertisement
দেবশ্রী প্রসঙ্গও উঠে আসে মুকুলের মুখে ৷ তৃণমূলের রায়দিঘির বিধায়ককে নিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছু বলার নেই ৷ দিলীপদা রাজ্য সভাপতি ৷ দিলীপদার কাছে যেকোন মানুষ যেতেই পারে সুতরাং এটার মধ্যে অন্য কোন গল্প খোঁজা ঠিক নয় ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৮ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলেছে, সব ধরনের তদন্তের জন্য প্রস্তুত আমি: মুকুল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement