advertisement

TMC Joining: একুশের নির্বাচনে বিজেপি-কে দ্বিতীয় স্থানে এনেছিলেন! এবার মালদহের সেই মোতিউর রহমান যোগ দিলেন তৃণমূলে

Last Updated:

মতিউর রহমান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব আসার পরেই উন্নয়ন হয়েছে রাজ্যে৷ সেই উন্নয়নের শরিক হতেই তিনি তৃণমূলে শামিল হলেন বলে জানিয়েছেন মতিউর৷

মোতিবুর রহমান৷
মোতিবুর রহমান৷
কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপি-র সংখ্যালঘু প্রার্থী৷ ভোটগণনার পরে শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে৷ এবার সেই মতিউর রহমান বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে৷ মালদহ জেলার হরিশচন্দ্রপুরের ‘গরিবের বন্ধু’ নামে খ্যাত মতিউর রহমান৷ এদিন তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু৷
কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। সেই মতিউর রহমানই এবার যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।
advertisement
advertisement
এদিন মোতিবুরের পরিচয় দিতে গিয়ে ব্রাত্য বসু বলেন, ‘‘ ২০২১ সালের নির্বাচনে ৪৫০০ হাজার ভোট পান। দ্বিতীয় স্থানে তিনি ছিলেন। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে যায়। ওখানকার সখ্যালঘুরা বলেন তারা বিজেপিকে দেখে ভোট দেননি। মোতিবুর রহমানকে দেখে ভোট দেয় সারা পচিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন সারা বাংলা জুড়ে গরিবের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়।’’
advertisement
মোতিবুর রহমান বলেন, ‘‘১৪-১৫ সাল আগে বাংলায় কিছু ছিল না। রাস্তা ছিল না জল ছিল না। দিদি আসার পর সব হয়েছে। উন্নয়নের জন্য জয়েন করলাম।’’
আরও পড়ুন: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা
মোতিবুরের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূল নেতা নাদিমুল হক ও৷ নাদিমুল বলেন, ‘‘গরিবের জন্য উনি কাজ করেন। অনেক মেডিকেল ক্যাম্প করেছেন। ওখানে যেই যাক উনি সাহায্য করেন। উনি আমাদের সঙ্গে আসলে আরও ভাল কাজ করতে পারবেন। উনি মাইনরিটি হয়ে ওখানে বিজেপি-র হয়ে ভাল ভোট পেয়েছেন। ওখানে এসআইআর নিয়ে সবাই খুব সমস্যায় মধ্যে আছেন।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Joining: একুশের নির্বাচনে বিজেপি-কে দ্বিতীয় স্থানে এনেছিলেন! এবার মালদহের সেই মোতিউর রহমান যোগ দিলেন তৃণমূলে
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement