advertisement

'মহা-ব্রিগেড' প্রস্তুত, সমর্থকদের উন্মাদনা তুঙ্গে! মোদি-মিঠুনের সঙ্গে আজ মঞ্চে থাকছেন কারা?

Last Updated:

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র বলয়ে ঘিরে ফেলা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা । ব্রিগেড চত্বরে মোতায়েন রয়েছে ৩৫০০ পুলিস। ১৫০০ সিসিটিভি ক্যামেরার নজরদারি।

#কলকাতা : মঞ্চে চলছে শেষ মুহূর্তের ফিনিসিং টাচ। পতাকা, ফেস্টুন, কাট আউট আর হোর্ডিং-এ ঢেকে গিয়েছে কলকাতা। শহরের আকাশে বাতাসে গেরুয়া ঝড়ের আভাস। দূর-দূরান্তের জেলা থেকে দলে দলে আজ ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবারের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের দিকেই চোখ রাজ্যবাসীর।
দিল্লি থেকে বিমানে রওনা দিয়ে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। বলাই বাহুল্য ব্রিগেডের আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে মোদিকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতা নেত্রীদের পাশাপাশি হাজার হাজার দলীয় কর্মী সমর্থকরা।
advertisement
মহাগুরু মিঠুন চক্রবর্তীর মঞ্চে থাকা কার্যত নিশ্চিত। থাকছেন অভিনেতা অক্ষয় কুমারের মতো বলিউডের আরও কিছু তারকা মুখ। এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন আজকের এই মহামঞ্চে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীয় একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যস্তরের নেতাদের প্রায় সকলেই হাজির থাকছেন এই মঞ্চে। মুকুল রায়, রাহুল সিনহা বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, রুপা গাঙ্গুলি, শান্তনু ঠাকুর-সহ থাকছেন সমস্ত প্রথম সারির নেতারা। উপস্থিত থাকছেন বিজেপির লোকসভা এবং রাজ্যসভার একাধিক সাংসদ। উপস্থিত থাকবেন ভারতী ঘোষ, ক্ষুদিরাম টুডুর মতো নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনীত একঝাঁক প্রার্থীরা। থাকতে পারেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দ্বিনেশ বাজপেয়ী।
advertisement
advertisement
এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র বলয়ে ঘিরে ফেলা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা । ব্রিগেড চত্বরে মোতায়েন রয়েছে ৩৫০০ পুলিস। ছটি ভাগে ভাগ করা হয়েছে ব্রিগেড চত্বর। প্রতি জোনের দায়িত্বে থাকছেন একজন ডিসি পদমর্যাদার আধিকারিক। নজরদারির জন্য আকাশে চক্কর দেবে ড্রোন। লালবাজার থেকেও সিসিটিভিতে নজরদারি চালানো হবে। প্রথমটির দায়িত্বে কলকাতা পুলিস। পরের দুটি এস পি জি এবং শেষে থাকছে পি এম ও স্পেশাল প্রোটেকশন গ্রুপ। সভা চত্বরে রয়েছে ১৫০০ সিসিটিভি ক্যামেরার নজরদারি। মঞ্চের পিছনেই থাকছে মনিটরিং কন্ট্রোল রুম। হাওড়া-শিয়ালদহ স্টেশনে থাকবে পুলিসি প্রহরা।রেডরোড, পিটিএস, ডাফরিন রোডেও থাকবে পুলিসের নজরদারি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'মহা-ব্রিগেড' প্রস্তুত, সমর্থকদের উন্মাদনা তুঙ্গে! মোদি-মিঠুনের সঙ্গে আজ মঞ্চে থাকছেন কারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement