advertisement

Mir Afsar Ali|| একটা হাত নেই! অসহায় ছানার জন্য ঘর ভিক্ষে চাইলেন মীর! সঙ্গী হতে পারেন আপনিও

Last Updated:

Mir Afsar Ali for Puppy Adoption Camp: অসহায় কুকুর ছানার জন্য নাম এবং ঘর ভিক্ষে চাইলেন অভিনেতা সঞ্চালক মীর। কলকাতায় রবিবার আয়োজিত হবে Puppy Adoption Camp। সেখানেই কোনও সহৃদয় চাইলে যোগাযোগ করে এই ছানা দুটিকে দত্তক নিতে পারেন।

অসহায় ছানার জন্য ঘর ভিক্ষে চাইলেন মীর।
অসহায় ছানার জন্য ঘর ভিক্ষে চাইলেন মীর।
#কলকাতা: একটা হাত নেই! অসহায় ছানার জন্য নাম এবং ঘর ভিক্ষে চাইলেন অভিনেতা সঞ্চালক মীর। কলকাতায় রবিবার আয়োজিত হবে Puppy Adoption Camp। সেখানেই কোনও সহৃদয় চাইলে যোগাযোগ করে এই ছানা দুটিকে দত্তক নিতে পারেন। শুধু মীর নন, টলিউডের আরও কয়েকজন পশুপ্রেমি অভিনেতা, অভিনেত্রী এই উদ্যোগে শামিল হয়েছেন।
View this post on Instagram

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

advertisement
advertisement
আরও পড়ুন: ঘণ্টাখানেকের অপেক্ষা! ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়, আর যা জানাল হাওয়া অফিস...
এ দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মীর লেখেন, 'আমাদের শহরে এরকম উদ্যোগ খুব একটা হয় না। তাই আমি খুব খুশি। আমার কোলে যে দুটো বাচ্চা, তাদের মধ্যে একজনের নাম পিন্টু (যেটা ছবি বাঁদিকে), অন্যজনের নামকরণ হয়নি এখনও। দিন না দেখে মিষ্টি একটা নাম। একটা হাত নেই, ছানাটা খুবই অসহায়। শেল্টার হোমে থাকে। পারলে আমিই ওকে adopt করে নিতাম।' কিন্তু নিতে পারছেন না। পরে অবশ্য জানা গিয়েছে, হাতহীন ছোট্ট ছানাটির নাম রু (ROO)।
advertisement
কিন্তু কেন দত্তক নিতে পারছেন না?  
দত্তক নিতে কেন পারছেন না, তার কারণ হিসেবে মীর লিখেছেন, তাঁর আগে থেকেই একটি বিড়াল কন্যা রয়েছে। ফলে এই সারমেয়কে দত্তক নেওয়া তাঁর পক্ষে আর সম্ভব নয়।
advertisement
কোথায় হবে Puppy Adoption Camp? 
মীর জানিয়েছেন, ক্যাম্পটা এই রবিবার (8th May)। বাইপাসের ওপর তপসিয়া রোডের Cafe Offbeat CCU তে। সেখানে উপস্থিত থাকবেন মীর নিজে। প্রয়োজনে 8697612084/ 8017896945...নম্বর দুটিতে কেউ ফোন করে নিতে পারেন অনায়াসেই কোনও তথ্যের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mir Afsar Ali|| একটা হাত নেই! অসহায় ছানার জন্য ঘর ভিক্ষে চাইলেন মীর! সঙ্গী হতে পারেন আপনিও
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement