advertisement

প্রচারের রণকৌশল ঠিক করতে আমতলায় বৈঠকে মিমি চক্রবর্তী

Last Updated:
#কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের দু’দিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল ৷ মন্ত্রিসভা-রাজ্যসভা থেকে নতুন একাধিক হেভিওয়েট রাজনৈতিক মুখের সংযোজন হয়েছে ৷ টলিউড তারকাদের ভোটে দাঁড় করানোর বিষয়টি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয় ৷ তবে, এ বারের লোকসভা নির্বাচনে মমতার ‘ফিল্মি’ চমক টলি তারকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান ৷
ঐতিহ্যগতভাবে পুরোমাত্রায় রাজনৈতিক ক্ষেত্র হিসেবে পরিচিত যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এই প্রজন্মের টলি তারকা মিমি চক্রবর্তীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ বৃহস্পতিবার আমতলায় বৈঠক করবেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী ৷ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ ৫ বিধানসভার নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি ৷ বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক করবেন মিমি ৷ এছাড়া বৈঠকে থাকবেন বারুইপুর, ভাঙড় এবং সোনারপুর কেন্দ্রের নেতারও ৷
advertisement
যাদবপুর কেন্দ্রের সাংসদ সুগত বসু ছিলেন দক্ষ সংগঠক ৷ কিন্তু আচমকা সুগতের বদলে মিমি কেন ? হার্ভার্ড থেকে অনুমতি পাননি সুগত বসু ৷ তবে, ভবিষ্যতে আবারও সুযোগ হলে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করা হতে পারে ৷ সেই ইঙ্গিতও প্রার্থী তালিকা ঘোষণার দিনেই দিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচারের রণকৌশল ঠিক করতে আমতলায় বৈঠকে মিমি চক্রবর্তী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement