advertisement

Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! ব্লু লাইনে বাড়ছে ট্রেন! পাল্টাচ্ছে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ও! জানুন নতুন সময়সূচি

Last Updated:

Kolkata Metro:এই পরিষেবাগুলো বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম বা কলকাতা এবং তার আশেপাশের অন্যান্য স্থানে একটি নির্বিঘ্ন ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে বলে জানাচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরা ।

সুবিধা হবে যাত্রীদের যাতায়াতের
সুবিধা হবে যাত্রীদের যাতায়াতের
মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর! মেট্রো রেলওয়ে ০৮.০১.২০২৬ (বৃহস্পতিবার) থেকে সপ্তাহের পাঁচটি কর্মদিবসে (সোমবার থেকে শুক্রবার) ব্লু লাইনে ২৭২টি পরিষেবার পরিবর্তে ২৮২টি পরিষেবা (১৪১টি আপ এবং ১৪১টি ডাউন) দেবে। দেখে নিন সপ্তাহের কবে কখন প্রথম ও শেষ মেট্রো পাবেন এই লাইনে।
সপ্তাহের কর্মদিবসের পরিষেবা (সোমবার থেকে শুক্রবার)
প্রথম পরিষেবা:
• ০৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
advertisement
• ০৬:৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
• ০৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
• ০৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
advertisement
শেষ পরিষেবাগুলি:
• ২১:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (কোনও পরিবর্তন নেই)
• ২১:৩৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
• ২১:৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার (নতুন পরিষেবা)
• ২১:৪৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম (কোনও পরিবর্তন নেই)
০৮.০১.২০২৬ তারিখ থেকে ইয়েলো লাইনে অতিরিক্ত সরাসরি পরিষেবা (সোমবার থেকে শুক্রবার)
এর পাশাপাশি চেষ্টা করা হচ্ছে, সপ্তাহের কর্মদিবসে জয় হিন্দ (বিমানবন্দরের মেট্রো স্টেশন) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবার সংখ্যাও দুটি থেকে বাড়িয়ে পাঁচটি করার। সরাসরি পরিষেবাগুলিতে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহিদ ক্ষুদিরামের মতো গন্তব্যে ভ্রমণকারী যাত্রীদের নোয়াপাড়া স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে না।
advertisement
জয় হিন্দ স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচটি সরাসরি পরিষেবা নিম্নলিখিত সময়ে ছাড়তে পারে। 
• ০৮:১৮ মিনিটে (প্রথম সরাসরি পরিষেবা) (নতুন পরিষেবা)
• ০৯:১২ মিনিটে (নতুন পরিষেবা)
advertisement
• ০৯:৩৬ মিনিট (কোনও পরিবর্তন নেই)
• ১৭:৪৭ মিনিট (নতুন পরিষেবা)
• ২১:০০ মিনিট (শেষ সরাসরি পরিষেবা) (কোনও পরিবর্তন নেই)
এই পরিষেবাগুলো বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম বা কলকাতা এবং তার আশেপাশের অন্যান্য স্থানে একটি নির্বিঘ্ন ও সুবিধাজনক যাত্রা নিশ্চিত করবে বলে জানাচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরা। মেট্রোরেলের সংখ্যা বৃদ্ধি পেলে সুবিধা হবে যাত্রীদের যাতায়াতের ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! ব্লু লাইনে বাড়ছে ট্রেন! পাল্টাচ্ছে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ও! জানুন নতুন সময়সূচি
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement