advertisement

Metro Rail Budget 2023: লক্ষ্য বাংলা! মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল কলকাতায়! অরেঞ্জ-পার্পল লাইনে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি!

Last Updated:

Metro Rail || Budget 2023-24: চলতি অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। ২০২২-২৩ এ বরাদ্দ হয়েছিল ২৩১৬.২৫ কোটি টাকা। ২০২১-২২ এ বরাদ্দ হয়েছিল ২২৬৩ কোটি টাকা।

মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল 
 Metro Budget 2023
মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল Metro Budget 2023
কলকাতা: ২০২৩-২৪ এর বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। যা অনেকটাই বাড়ল চলতি আর্থিক বর্ষে। পার্পল লাইন পেয়েছে ১৩৫০ কোটি টাকা। অরেঞ্জ লাইন পেয়েছে ১২০০ কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ১০০০ কোটি টাকা। সবমিলিয়ে ২০২৪ -এর লোকসভা ভোটের আগের বাজেটে বাংলার জন্য অনেকটাই বরাদ্দ বাড়াল মেট্রোরেলে।
চলতি অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে - ৪১৭০.৫৫ কোটি টাকা। ২০২২-২৩ এ বরাদ্দ হয়েছিল ২৩১৬.২৫ কোটি টাকা। ২০২১-২২ এ বরাদ্দ হয়েছিল ২২৬৩ কোটি টাকা।
অন্যদিকে ২০২৩-২৪ এ পার্পল লাইন পেয়েছে ১৩৫০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩৫০ কোটি টাকা। অরেঞ্জ লাইন পেয়েছে ১২০০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩৫০ কোটি টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রো পেয়েছে ১০০০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ১১০০ কোটি টাকা।
advertisement
advertisement
নোয়াপাড়া বারাসত ভায়া বিমানবন্দর পেয়েছে ৬২০ কোটি টাকা। ২০২২-২৩ এ পেয়েছিল ৩১৬ কোটি টাকা। এ বছর যা অনেকটাই বেড়েছে। অন্যদিকে, বরাহনগর-ব্যারাকপুর প্রকল্পে বরাদ্দ হয়েছে ৫০ লাখ যা আগের বারের মতোই। পাশাপাশি সেন্ট্রাল পার্ক-হলদিরাম প্রকল্পে আগের বারের মতো এবারও বরাদ্দ হয়েছে ৫ লাখ টাকা।
আবির ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Rail Budget 2023: লক্ষ্য বাংলা! মেট্রো প্রকল্পে অর্থ বাড়ল কলকাতায়! অরেঞ্জ-পার্পল লাইনে ব্যাপক বরাদ্দ বৃদ্ধি!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement