advertisement

হাইকোর্টে বড় ধাক্কা মেনকা গম্ভীরের, এখনই বিদেশযাত্রা সম্ভব হচ্ছে না অভিষেক-শ্যালিকার

Last Updated:

গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে।

#কলকাতা: দেশ ছাড়ার অনুমতি জোগাড়ে অভিষেক শ্যালিকা মেনকা গম্ভীরের জরুরি আবেদন গ্রহণ করল না হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। ছুটির পরে পূর্ণমাত্রায় আদালত চালু হলে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের।
গতবার ব্যাঙ্ককে যাওয়ার সময়েই মেনকা গম্ভীরকে আটকানো হয়েছিল। বিমানবন্দরে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল ইডি এবং অভিবাসন মন্ত্রকের বিরুদ্ধে। এবার যাতে তেমন না হয় তাই ব্যাঙ্কক যাওয়ার আবেদন নিয়ে আগাম আদালতের দ্বারস্থ হন মেনকা। মেনকা গম্ভীর হাইকোর্টে  আবেদন করেছেন, “মা অসুস্থ। ব্যাঙ্ককে পরিবারের সদস্যরা রয়েছেন। তাই সেখানে যাওয়া দরকার।” তবে ইডির তরফে এর বিরোধিতা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের জন্য বিদেশ মন্ত্রকের নির্দেশিকা, কিভের ভারতীয় দূতাবাসের তরফেও জারি বিজ্ঞপ্তি
কয়লা পাচার কাণ্ডে  ইডির নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  স্ত্রী ও শ্যালিকার ব্যাঙ্কক অ্যাকাউন্টের লেনদেন। গত ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। অভিবাসন দফতরের তরফ থেকে তাঁকে জানানো হয়, একটি বিশেষ মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। এরপর মেনকাকে তলবের নোটিসও ধরানো হয়। ১২ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একপ্রস্থ নাটক হয় মেনকাকে নিয়ে। ইডির নোটিস মোতাবেক রবিবার মধ্যরাতে ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সেই সময় ইডি-র তরফেই 'ভুল' হয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিস পাঠায় ইডি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টে বড় ধাক্কা মেনকা গম্ভীরের, এখনই বিদেশযাত্রা সম্ভব হচ্ছে না অভিষেক-শ্যালিকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement