advertisement

ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র

Last Updated:

ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র

 #কলকাতা: ফর্মালিনে ডোবানো মুরগীর মাংসের পর এবার ভাগাড়ে ফেলে দেওয়া পশুর মাংস বিক্রির চক্র ফাঁস। বজবজে নিউজ ১৮ বাংলার অন্তর্তদন্তে সামনে এল অস্বাস্থ্যকর মাংস বিক্রির ঘটনা।
ভাগাড় থেকে মৃত পশুর দেহ তুলে প্যাকেটে ভরা হত। তারপর সরবরাহ করা হত কলকাতার বিভিন্ন হোটেলে। ভাগাড়ে মৃত পশু ফেলা হয়েছে খবর পেলেই কাজে নামত চারজনের চক্র। এদিন সেই কাজে গিয়েই স্থানীয় মানুষের হাতে ধরা পড়ে যায় চক্রের ২ সদস্য শ্যামলাল ও রাজা মল্লিক। রাজা বজবজ পুরসভার কর্মী। তবে দলের পান্ডা নিমাই ও সানি পলাতক।
advertisement
বজবজ পুরসভার ভাগাড় থেকেই মরা পশুর মাংস প্যাকেটে ভরে পৌঁছে যেত কলকাতার হোটেলে। প্রায় প্রতিদিনই দুপুরে আসত সাদা ট্যাক্সি। ডিকিতে তোলা হত হত মাংস। কোথায় যায়? কী হয়? বৃহস্পতিবার স্থানীয় মানুষ একটু সক্রিয় হতেই ফাঁস হল মাংস চক্রের কারবার।
advertisement
ভাগাড়ে মরা পশু ফেললেই বাকিদের খবর দিত পুরকর্মী রাজা মল্লিক ৷ মাংস কেটে প্যাকেটে ভরত নিমাই ও সানি ৷ ড্রাইভার শ্যামলাল তা বিভিন্ন হোটেলে পৌঁছে দিত ৷
advertisement
গাড়িতে মাংস পাচারের সময় ২ জনকে ধরে ফেলেন স্থানীয়রা ৷ ডিকি খুলে বের করা হয় মাংস ৷ শুরু হয় মারধর। স্পষ্ট হয়, বেশ কিছুদিন ধরেই এই কাজ চালাচ্ছে চারজনের চক্র। এদের মধ্যে একজন বজবজ পুরসভার কর্মী। দুজন গ্রেফতার হলেও বাকিরা ফেরার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়ের মৃত-পচা পশুর মাংস কেটে সরবরাহ কলকাতার রেস্তোরাঁয়! ফাঁস জালিয়াতি চক্র
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement