advertisement

Md Salim: RSS-এর ইচ্ছে অনুযায়ী এসআইএর করেছে নির্বাচন কমিশন! বিস্ফোরক অভিযোগ মহম্মদ সেলিমের

Last Updated:

Md Salim: এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে ডেপুটেশন দিতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মহম্মদ সেলিম।

বিস্ফোরক মহম্মদ সেলিম
বিস্ফোরক মহম্মদ সেলিম
কলকাতা: SIR প্রক্রিয়ায় যোগ্যদের নাম বাদ পড়ছে। ভোটাধিকার বাঁচাতে বুধবার বামফ্রন্টের সমাবেশ ছিল নির্বাচন কমিশনের সিইও দফতরের বাইরে। সেই মিছিলে নেতৃত্ব দেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। আর সেখান থেকেই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সংবাদমাধ্যমের সামনে সেলিম বলেন, ”নির্বাচন পদ্ধতিকেই ধ্বংস করা হচ্ছে। নির্বাচন কমিশন এই এসআইআর করেছে আরএসএস-এর নির্দেশ মতো। বিধানসভা আসন ভিত্তিক আসল মাপকাঠি করা হয়েছে রিলিজিওন আর রিজিওনকে। যেমনটা আরএসএস চেয়েছে। তৃণমূল অস্ত্র দিয়ে মানুষের ভোটাধিকার কেড়েছে, আরএসএস নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে৷
শুধু তাই নয়, মহম্মদ সেলিম বলেন, কাউকে ছাড়া হবে না। সব মনে রাখা হবে। এখানে পুলিশ যে ভাবে আমাদের আটকে দিয়েছে, ঠিক এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে দড়ি দিয়ে মঞ্চ করবেন।
advertisement
এদিকে, বিমান বসুর কথায়, ”আমরা চেয়েছিলাম সিইও-কে ডেপুটেশন দিতে। এটা তো গণতান্ত্রিক দেশের প্রতিবাদ করার নিয়ম। আমরা ডেপুটেশন দেওয়ার মধ্যে দিয়ে আমাদের বিরোধিতা, আমাদের প্রতিবাদ করব। আমরা দাগি আসামি না। আমরা গণতান্ত্রিক নিয়ম মেনে কাজ করি। যে রাজনীতি দিল্লিতে চলছে ধর্মের ভিত্তিতে, এমনকি ভাষার ভিত্তিতে বিভাজন করার। এখানে যারা সামিল হয়েছেন, এখান থেকে তারা চলে যাওয়ার জন্য আসেননি। এটা আমাদের মনে রাখতে হবে। ৬ তারিখে মেট্রো চ্যানেলের সামনে তৃণমূলের অবস্থান আছে। কারণ এখন বিভাজনটা দেখাতেই হবে ওদের।”
advertisement
বিমান বসুর সংযোজন, ”এখানে কর্মসংস্থানের বিন্দুমাত্র সুযোগ নেই। কর্মসংস্থান না হওয়ার জন্য একের পর এক স্কুল উঠে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ধ্বংস করে দেওয়া হচ্ছে। সাময়িকভাবে এই কর্মসূচি চলবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Md Salim: RSS-এর ইচ্ছে অনুযায়ী এসআইএর করেছে নির্বাচন কমিশন! বিস্ফোরক অভিযোগ মহম্মদ সেলিমের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement