advertisement

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর

Last Updated:
#কলকাতা: তৃণমূলে যোগদান করলেন মৌসম বেনজির নূর ৷ লোকসভা ভোটের আগে কংগ্রেসের হাত ছাড়লেন তিনি ৷ ভাঙন ধরল প্রদেশ কংগ্রেসে ৷   তৃণমূলে গেলেন কংগ্রেস ২বারের সাংসদ ৷ উত্তর মালদহের কংগ্রেস সাংসদ ছিলেন তিনি ৷ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৌসম ৷ এবার উত্তর মালদহে তৃণমূলে প্রার্থী হতে চলেছেন তিনি ৷ এমনটাই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বিজেপির বিরুদ্ধে লড়তেই তৃণমূলে তার এই যোগদান বলে জানালেন মৌসম ৷ বিজেপিকে দেশ থেকে হঠাতে হবে বলেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
নির্বাচনের আগেই বড়সড় ভাঙন প্রদেশ কংগ্রেসে ৷  মালদহ মানেই গনি খান চৌধূরির দীর্ঘদিনের কংগ্রেসের ঐতিহ্য ৷ কংগ্রেসের শক্ত গড় হিসেবেই চিরকাল পরিচিত ছিল উত্তরের এই জেলা ৷ গনি খানের ভাগ্নি মৌসমও সেই ঐতিহ্য মেনে কংগ্রেসের হয়ে লড়েছেন ৷ ২বারের কংগ্রেসের সাংসদ শেষ পর্যন্ত ছাড়লেন কংগ্রেসের হাত, যোগ দিলেন তৃণমূলে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মৌসম বেনজির নূর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement