advertisement

খুন হওয়ার আশঙ্কায় আতঙ্কিত ম্যাথু ও নারদ কর্মীরা, দায়ের অভিযোগ

Last Updated:

নারদ স্টিং অপারেশনের কারণে এবার খুন হতে হবে তাঁকে ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল ৷

#নয়াদিল্লি: নারদ স্টিং অপারেশনের কারণে এবার খুন হতে হবে তাঁকে ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল ৷ শুধু নারদ কর্তাই নয়, তাঁর স্ত্রী অ্যানি স্যামুয়েল এবং উল্লেখিত স্টিং অপারেশনের সঙ্গে যুক্ত নারদ ডট কমের কর্মী অ্যাঞ্জেল আব্রাহামও প্রাণহানির আশঙ্কা করছেন ৷ এই মর্মে থানায় জোড়া অভিযোগ দায়ের ৷
ম্যাথু, অ্যানি ও অ্যাঞ্জেলের দাবি, কলকাতা হাইকোর্ট নারদ ভিডিও ফুটেজকে আসল বলে ঘোষণা করার পর থেকেই গত দু’-তিনদিন ধরে ক্রমাগত অজ্ঞাতপরিচয় সন্দেহজনক কিছু ব্যক্তি তাদের অনুসরণ করছে ৷
এই মুহূর্তে কেরলে রয়েছেন ম্যাথুর পরিবার ৷ তাই কেরল পুলিশের কাছে বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানিয়েছেন ৷ কেরলের ডিজি-কে ই-মেল করে ম্যাথু, তাঁকে ও পরিবারকে পিছু করার অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি বলেন, ‘২ জন ব্যক্তি সারাক্ষণ আমি-আমার মেয়ে-স্ত্রীর পিছু নিচ্ছে ৷ মেট্রোয় আমার মেয়ের পিছু নিয়েছিল ৷ আমি হাসপাতালে যাচ্ছিলাম ৷ গাড়ি নিয়ে আমার পিছু নিয়েছিল ৷ হাইকোর্টের রায়ের পরই এসব ঘটছে ৷ আমার স্ত্রী-পরিবার ভয় পেয়ে গিয়েছে ৷ তাই অভিযোগ দায়ের করলাম ৷ আমি বলব না কে আছে এর পিছনে ৷ পুলিশ সিসিটিভি দেখে চিহ্নিত করুক ৷ সব জায়গাতেই তো সিসিটিভি আছে ৷’
advertisement
advertisement
একই অভিযোগ নারদের কর্মী অ্যাঞ্জেল আব্রাহামেরও ৷ স্টিং অপারেশনে যুক্ত ছিলেন তিনি ৷ দ্বারকায় সেক্টর-৯ থানায় অভিযোগ করে তিনি জানিয়েছেন, গত দু’-তিনদিন ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে অনুসরণ করছে ৷
একটা স্টিং অপারেশন ভিডিও ৷ লোকসভার ভোটের আগে প্রকাশিত নারদ ডট কমের ভিডিও ফুটেজে উত্তাল রাজ্য রাজনীতি ৷ সে ফুটেজে টাকা লেনদেন করতে দেখা গিয়েছে আইপিএস, একাধিক সাংসদ ও বিধায়কদের ৷ রাজ্যের সীমা ছাড়িয়ে সে উত্তাপ ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও ৷ হাইকোর্টের রায়ে নারদ ‘সত্য’ সন্ধানে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে সিবিআই ৷ মঙ্গলবার প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট জমার মেয়াদ আরও বাড়িয়ে এক মাস করে দিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খুন হওয়ার আশঙ্কায় আতঙ্কিত ম্যাথু ও নারদ কর্মীরা, দায়ের অভিযোগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement