advertisement

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বরাহনগরের জুটমিল

Last Updated:
#কলকাতা: ফের অগ্নিকাণ্ড শহরে ৷ এবার ঘটনাস্থল বরাহনগর ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷
শনিবার সকাল থেকেই জুটমিলে কাজ চলছিল ৷ আচমকাই দুপুরে জুটমিলের ভিতরে আগুন দেখতে পান জুটমিলের কর্মীরা ৷ কার্পেট ও ফিনিশিং বিভাগে আগুন লাগে  ৷ সেখান থেকে দ্রুত জুটমিলের ভিতরে আগুনের ফুলকি ছড়াতে থাকে ৷
আগুন দেখতে পেয়েই তৎক্ষণাৎ দমকলে খবর দেন জুটমিলের কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে জুটমিলের বেশ কিছুটা অংশ ৷ কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন মারাত্মক আকার নেয় বলে জানাচ্ছেন দমকলকর্মীরা ৷
advertisement
advertisement
তবে, কী কারণে আগুন লেগেছে সেটি এখনও পর্যন্ত জানা যায়নি ৷ সম্ভবত শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বরাহনগরের জুটমিল
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement