advertisement

উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, বদল মেধাতালিকায়

Last Updated:
 #কলকাতা: উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিক পরীক্ষাতেও একই পরিস্থিতি ৷ পুণর্মূল্যায়নের ফল সামনে আসতেই বদলে গেল চিত্র ৷ রিভিউ ও স্ক্রুটিনির পর নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর ৷ যার ধাক্কায় বদলে গিয়েছে মেধাতালিকাও ৷ বুধবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউ ও স্ক্রুটিনির পর নয়া তালিকা ৷
স্ক্রুটিনির পর প্রকাশিত পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় মেধাতালিকায় নতুন করে নাম উঠেছে আরও ৬ পরীক্ষার্থীর ৷ উল্লেখ্য, চলতি বছরে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছিলেন ৷ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, রিভিউ ও স্ক্রুটিনির পর আবেদন জানানো মোট পড়ুয়ার ২৩ শতাংশেরই নম্বরে পরিবর্তন ঘটেছে ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
চলতি বছর ৬ জুন প্রকাশিত হয় ২০১৭-১৮-এর মাধ্যমিক পরীক্ষার ফল ৷ রেকর্ড গড়ে ৭৭ দিনের মাথায় ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ ৷ এ বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ এর মধ্যে সফল হন ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ জন ৷ এবছর মাধ্যমিকে প্রথম হন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ ৷ তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ৷ দ্বিতীয় বর্ধমানে সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা ৷ শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ তৃতীয় স্থান দখল করেছেন তিন জন ৷ তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭ ৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা হাইস্কুলের নীলব্জা দাশ ও মৃন্ময় মণ্ডল ৷
advertisement
আরও পড়ুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, বদল মেধাতালিকায়
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement