গ্রেফতারির মুখে প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার
Last Updated:
কলকাতা হাইকোর্টে ED-র প্রাক্তন আধিকারিক মনোজ কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা বুধবার ৷
#কলকাতা: কলকাতা হাইকোর্টে ED-র প্রাক্তন আধিকারিক মনোজ কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বুধবার ৷ কিন্তু এদিন তোলাবাজি মামলায় আগাম জামিন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি নাদিরা পাথেরিয়ার ডিভিশন বেঞ্চের এজলাসে মামলার শুনানি হয় ৷ শেক্সপিয়র সরণি থানায় মনোজ কুমারের বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের করা হয়েছিল ৷
২৮ ফেব্রুয়ারি কমল সাহানি নামে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অভিযোগ জানান যে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। অভিযোগকারীর কাছ থেকে ৭৫ লাখ টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে এই মামলায় প্রদীপ হীরাওয়াত নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷
এই বিষয়ে মনোজ কুমারকে তলব করা হলে ছেলের পরীক্ষার কারণ দেখিয়ে সময় চেয়ে পাঠান ৷ পাশাপাশি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান তিনি ৷ কিন্তু এদিন তা খারিজ করে দেয় আদালত ৷
advertisement
Location :
First Published :
Mar 22, 2017 12:38 PM IST









