Manik Bhattacharya: আরও বিপাকে মানিক! এবার পর্ষদের প্রাক্তন সভাপতিকে দিতে হবে দু লক্ষ টাকা জরিমানা, নির্দেশ আদালতের
- Written by:ARNAB HAZRA
- Published by:Rachana Majumder
Last Updated:
Manik Bhattacharya: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এখন মানিক যেহেতু জেলে রয়েছেন, তাই সেখানে হাইকোর্টের কপি নিয়ে যাবেন মামলকারীর আইনজীবী।
কলকাতা: ৮ বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৫ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে।
২০১৪ সালের টেটে অংশ নেন মালারানি পাল। কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কি না পর্ষদ তা জানায়নি বলে অভিযোগ। মামলকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু'টি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এর ফলে তিনি বঞ্চিত হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাঘব বোয়াল থেকে চুনো পুঁটি, ৫১৭ বছরের এই মেলা মাছপ্রেমীদের কাছে স্বর্গ! কোথায় হয় জানেন?
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2023 7:19 PM IST









