advertisement

Manik Bhattacharya: লোক পাঠিয়ে টাকা নিতেন মানিক, ইডি অফিসে এসে বোমা ফাটালেন ঘনিষ্ঠ ব্যবসায়ী

Last Updated:

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই তাপস মণ্ডলের খোঁজ পায় ইডি৷

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ী তাপস মণ্ডলের (ডানদিকে)৷
মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ী তাপস মণ্ডলের (ডানদিকে)৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডল৷ এ দিন সল্টলেকে ইডি দফতরে হাজিরা দিতে এসে তাপস মণ্ডল দাবি করেন, মহিষবাথানের অফিসে রীতিমতো লোক পাঠিয়ে নিয়মিত টাকা নিতেন মানিক ভট্টাচার্য৷
প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই তাপস মণ্ডলের খোঁজ পায় ইডি৷ স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে একাধিক শিক্ষক প্রশিক্ষণ কলেজ খুলেছিলেন তাপস মণ্ডল৷ উত্তর চব্বিশ পরগণায় তাঁর বাড়িতে এবং মহিষবাথানের অফিসেও তল্লাশি চালায় ইডি৷
advertisement
advertisement
এ দিন ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় তাপস মণ্ডলকে৷ হাজিরা দিতে এসে ইডি দফতরে ঢোকার সময় তাপসবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মানিক ভট্টাচার্য তাঁর কাছ থেকে টাকা নিতেন কি না৷ জবাবে তাপস মণ্ডল রাখঢাক না করেই জানান ডি. এলএড-এ অফলাইনে ছাত্র পিছপ রেজিস্ট্রেশনের জন্য মাথাপিছু ৫০০০ টাকা করে নিতেন মানিক ভট্টাচার্য৷ প্রায় ৬০০ কলেজ থেকে এভাবে টাকা তোলা হত বলে অভিযোগ করেন তাপস মণ্ডল৷
advertisement
তাপস বলেন, 'ডি. এলএড-এ অফলাইনে ছাত্র ভর্তি নিয়ে যা যা নথি চাওয়া হয়েছিল সেগুলো দিতে এসেছি৷ আমার অফিসের কর্মীরাই আমাকে বলেছেন যে উনি লোক পাঠিয়ে টাকা এবং ফাইল নিয়ে যেতেন৷' তখন সাংবাদিকরা ফের তাঁকে প্রশ্ন করেন, 'কে টাকা নিতেন? নামটা বলুন৷' জবাবে তাপস বলেন, 'মানিক বাবু৷'
advertisement
এর আগে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই টাকা তোলার কথা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটেও উল্লেখ করেছিল ইডি৷ সেখানে দাবি করা হয়েছিল, মানিকের টাকা তোলার বিষয়টি জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷ কিন্তু সব জেনেও কোনও ব্যবস্থা নেননি তিনি৷ এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন মানিক ভট্টাচার্য৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: লোক পাঠিয়ে টাকা নিতেন মানিক, ইডি অফিসে এসে বোমা ফাটালেন ঘনিষ্ঠ ব্যবসায়ী
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement