advertisement

Lake Gardens Guest House Murder: দম্পতি পরিচয় দিয়ে প্রেমিকাকে খুনের পরিকল্পনা! লেক গার্ডেন্সের গেস্ট হাউজে যুবকের সুইসাইড নোট

Last Updated:

Lake Gardens Guest House Murder: গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: গতকাল, বুধবার লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী এক যুবক। সঙ্গিনীর ঊরুতে গুলি করার পর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন তিনি। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে তরুণীকে। বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন।
আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে, খুন করার উদ্দেশ্য নিয়েই সঙ্গিনীকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন রাকেশ। সম্পর্কের টানাপড়েন থেকেই খুন করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সুইসাইড নোটে এমনই ইঙ্গিত রয়েছে, দাবি পুলিশের। ছ’সাত বছরের সম্পর্ক ছিল রাকেশ ও সেই তরুণীর।
advertisement
advertisement
বছরখানেক ধরে সম্পর্কের অবনতি হয়েছে তাঁদের। তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করেছিল পরিবার। বিষয়টি জানতে পারেন রাকেশ। সে সব নিয়েই কথা বলতে তরুণীকে নিয়ে গেস্ট হাউজে গিয়েছিলেন রাকেশ। সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যে এর আগেও দু’দিন গেস্ট হাউসে নিয়ে এসে আলোচনাও করেছিলেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। তারপরও সফল না হওয়ায় এদিন খুন এবং আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন রাকেশ। তবে নাইন এমএম পিস্তল কোথা থেকে পেয়েছিলেন রাকেশ, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল ৪:৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির। কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত সেই তরুণী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lake Gardens Guest House Murder: দম্পতি পরিচয় দিয়ে প্রেমিকাকে খুনের পরিকল্পনা! লেক গার্ডেন্সের গেস্ট হাউজে যুবকের সুইসাইড নোট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement