advertisement

Man kills elder brother in Bansdroni: বালিশ চাপা দিয়ে ঘুমন্ত দাদাকে খুন করে ভোরেবলা থানায় হাজির ভাই! বাঁশদ্রোণীতে চাঞ্চল্য

Last Updated:

স্থানীয়রা জানাচ্ছেন, নিরঞ্জন পল্লির বাড়িতে দুই ভাই দেবাশিস এবং শুভাশিস থাকতেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: বাঁশদ্রোণীতে ভাইয়ের হাতে খুন হলেন দাদা৷ খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল অভিযুক্ত৷ পুলিশকে অভিযুক্তই জানায়, দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করেছে সে৷
এ দিন সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লি এলাকায়৷ নিহত ব্যক্তির নাম দেবাশিস চক্রবর্তী (৫০)৷ অভিযুক্ত তাঁরই ছোট ভাই শুভাশিস চক্রবর্তী৷ ঘুমন্ত দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করার পর ভোরবেলা নিজেই বাঁশদ্রোণী থানায় গিয়ে ঘটনার কথা জানায় শুভাশিস৷ এর পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে৷ প্রাথমিক ভাবে পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, আর্থিক অনটন ঘিরে দাদার সঙ্গে অশান্তির জেরেই তাঁকে খুন করেছে সে৷
advertisement
advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, নিরঞ্জন পল্লির বাড়িতে দুই ভাই দেবাশিস এবং শুভাশিস থাকতেন৷ পরিবারে অন্য কেউ ছিলেন না৷ দুই ভাইয়ের আর্থিক অবস্থাও একেবারেই ভাল ছিল না৷ তবে সেভাবে দুই ভাইয়ের মধ্যে বড় কোনও বচসা বা বিবাদ চোখে পড়েনি কারও৷ তাই দাদা দেবাশিসকে যে ভাই শুভাশিস এ ভাবে হত্যা করতে পারে, তা ভাবতে পারছেন না কেউই৷ সকালে পুলিশ এলাকায় আসার পরই ঘটনার কথা জানাজানি হয়৷
advertisement
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ আত্মসমর্পণের পর অভিযুক্ত শুভাশিসকে গ্রেফতার করা হয়েছে৷ আজই তাকে আদালতে তোলা হবে৷ খুনের প্রকৃত কারণ জানতে তাকে জেরা করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Man kills elder brother in Bansdroni: বালিশ চাপা দিয়ে ঘুমন্ত দাদাকে খুন করে ভোরেবলা থানায় হাজির ভাই! বাঁশদ্রোণীতে চাঞ্চল্য
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement