advertisement

পেট্রোল ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে মোদিকে বিঁধলেন মমতা

Last Updated:

পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ! সেই আকাশছোঁয়া দাম নিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি ৷

#কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া ! সেই আকাশছোঁয়া দাম নিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদি ৷ এবার সেই একই ইস্যুতে মোদিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাহুল গান্ধীর মতই মমতাও কলকাতায় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদিকে ৷
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির জেরে পরিবহণ খরচ বেড়েছে ৷ অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত ৷ কৃষক থেকে সাধারণ মানুষ সকলে ক্ষতিগ্রস্ত ৷ সব দলের একসঙ্গে লড়াই করা উচিত ৷ গতকাল চা-চর্চায় এই নিয়ে কথা হয়েছে ৷ কাল কলকাতায় আন্দোলন শুরু হবে ৷ দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন হোক ৷
শুধু পেট্রোল ডিজেলের দামই নয় ৷ জিএসটি এবং নোটবাতিল ইস্যু নিয়েও মোদিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, নোট বাতিল, জিএসটি-র প্রতিবাদ করেছি ৷ নোট বাতিলে দেশের অর্থনীতি বিপর্যস্ত ৷ কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কী হল?’ মোদির প্রতিশ্রুতি মত কারোওর ব্যাঙ্কে কোনও টাকাই পড়েনি ৷ প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন মোদি একের পর এক ৷ কিন্তু তা পূরণ করতে একেবারেই ব্যর্থ হয়েছেন মোদি ৷ এমনটাই এদিন অভিযোগ করলেন মমতা ৷
advertisement
advertisement
শুক্রবার বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তার একদিন আগেই ফের মোদি-মমতা সম্পর্ক আরও জটিল হল বলে মত রাজনৈতিক মহলের ৷ একইসঙ্গে শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম সম্মান না দেওয়ার ঘটনারও নিন্দা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানে দেশিকোত্তম দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট্রোল ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধি নিয়ে মোদিকে বিঁধলেন মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement