advertisement

চিদম্বরম-সিবিআই ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

Last Updated:

মঙ্গলবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি দল ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি দল ৷
শুধু চিদম্বরমের বাসগৃহই নয়, আরও ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে CBI-এর বিশেষ দল ৷ দিল্লি থেকে চেন্নাই একাধিক জায়গায় CBI হানা ৷
এই ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ১০ জনপথে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ‘কখনও লালু, চিদম্বরম,কেজরি নিশানায় ৷ সিবিআই আয়কর দফতরকে ব্যবহার করছে কেন্দ্র ৷ রাজনীতির লড়াই নীতিগত ভাবে করুক ৷ এইধরণের লড়াই শোভা পায় না ৷ আমাদের বিরুদ্ধেও প্রতিহিংসা চলছে ৷ মোকাবিলা রাজনৈতিক ভাবেই হবে ৷ বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্র ৷’
advertisement
advertisement
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে ২০০৭-০৮ সালে INX মিডিয়াকে বিদেশে বিনিয়োগের ছাড়পত্র ও অবৈধভাবে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷
একইসঙ্গে বাবার ক্ষমতার সাহায্যে FIPB ছাড়পত্র পাইয়ে দেওয়ার জন্য কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ৯০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷
উল্লেখ্য, এই INX মিডিয়ার অধিকর্তা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ যারা শিনা বোরা খুনে অভিযুক্ত ৷
advertisement
সোমবার পিটার-ইন্দ্রাণী-কার্তির বিরুদ্ধে INX মিডিয়ার দায়ের করা FIR-র ভিত্তিতেই এদিন পি.চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে এবং কার্তি চিদম্বরমের করাইকুদির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিদম্বরম-সিবিআই ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement