advertisement

সংকটে সংবিধান, সংকটে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কর্ণাটক প্রসঙ্গে তীব্র নিন্দা মমতার

Last Updated:
#কলকাতা: কর্ণাটকের বিধায়কদের পদত্যাগকে ঘিরে সমস্যার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বিধানসভায় কর্ণাটকের ঘটনায় নিন্দা প্রস্তাবও গৃহিত হল ৷
এদিন গোটা ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কর্নাটকে বিধায়কদের বন্দি করা হয়েছে ৷ পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে বিধায়কদের ৷ সরকার ভাঙার খেলা চলছে কর্নাটকে ৷ সংকটে সংবিধান, সংকটে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ৷ এই রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা করছি ৷’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এই সময় প্রত্যেকটি আঞ্চলিক দলের উচিত কর্ণাটকের হয়ে একজোট হওয়া ৷ এমনকী, সংবাদমাধ্যমেরও এগিয়ে আসা উচিত, এই ঘটনার বিরোধিতা করা উচিত ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সংকটে সংবিধান, সংকটে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কর্ণাটক প্রসঙ্গে তীব্র নিন্দা মমতার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement