advertisement

ইয়েদুরাপ্পা ইস্তফা দিতেই কর্ণাটকবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

Last Updated:

আস্থা ভোটে কি সংখ্যাগরিষ্ঠতা পাবেন ইয়েদুরাপ্পা ? এই নিয়েই জল্পনা চলছিলই ৷ সেই জল্পনার ইতি টানলেন ইয়েদুরাপ্পা নিজেই ৷

#কলকাতা: আস্থা ভোটে কি সংখ্যাগরিষ্ঠতা পাবেন ইয়েদুরাপ্পা ? এই নিয়েই জল্পনা চলছিলই ৷ সেই জল্পনার ইতি টানলেন ইয়েদুরাপ্পা নিজেই ৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দু’দিনের মাথাতেই ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ভয়েই আগেভাগেই ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ আর এই ইস্তফা দেওয়ার পরই দেবগৌড়াকে শুভেচ্ছা জানিয়ে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
একইসঙ্গে ট্যুইট করেও কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে তিনি বলেন,
এটা গণতন্ত্রের জয় ৷ কর্নাটকের মানুষকে অভিনন্দন ৷ এটা আঞ্চলিক শক্তির জয় ৷
advertisement
কর্ণাটকে এবার কংগ্রেস জোটের সরকার ৷ আর সম্ভবত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন জেডিএসের কুমারস্বামী ৷
কর্ণাটক বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হওয়ায় বৃহত্তম দল হিসাবে বিজেপিকে (মোট প্রাপ্ত আসন ১০৪, সংখ্য়াগরিষ্ঠতা পেতে দরকার ১১২) ৷ ম্যাজিক ফিগার পেতে দরকার ছিল আরও ৮টি আসন ৷ সেই মতই ম্যাজিক ফিগারে  পৌঁছনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে ছিল বিজেপি ৷. প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্য়র্থ হওয়াতেই আস্থা ভোটের আগেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্য়মন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইয়েদুরাপ্পা ইস্তফা দিতেই কর্ণাটকবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement