advertisement

Mamata Banerjee at Bhabanipur Gurudwara: কৃষক আন্দোলনে পূর্ণ সমর্থন, ভবানীপুরের গুরুদ্বারে গিয়ে বললেন মমতা

Last Updated:

এ দিন বিকেলে হরিশ মুখার্জী গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Bhabanipur Gurudwara)৷ গাড়ি থেকে নেমেই সোজা গুরুদ্বারের ভিতরে গিয়ে প্রার্থনা করেন তিনি৷

#কলকাতা: সরাসরি ভোটের কথা বললেন না৷ কিন্তু ভবানীপুরে উপনির্বাচনের (Bhabanipur By Election) আগে জনসংযোগ গড়ে তুলতে হরিশ মুখার্জী রোডের গুরুদ্বারে ঘুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Bhabanipur Gurudwara)৷ গুরুদ্বারে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে পঞ্জাবি এবং বাঙালিদের অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷
একই সঙ্গে গুরুদ্বার থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ফের জানিয়ে দিয়েছেন, কৃষক আন্দোলনের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে৷
এ দিন বিকেলে হরিশ মুখার্জী গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Bhabanipur Gurudwara)৷ গাড়ি থেকে নেমেই সোজা গুরুদ্বারের ভিতরে গিয়ে প্রার্থনা করেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গুরুদ্বারের বাইরে আগে থেকেই প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন৷ মুখ্যমন্ত্রী এসে পৌঁছতেই তাঁর সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়৷
advertisement
advertisement
ভিতরে গিয়ে প্রার্থনা সেরে মুখ্যমন্ত্রী বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখতে গিয়ে শুরু করেছিলেন পঞ্জাব দিয়ে, শেষ করেছিলেন বাংলা দিয়ে৷ পঞ্জাব, সিন্ধু, গুজরাত, মরাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ৷' মুখ্যমন্ত্রী বলেন, পঞ্জাবি এবং বাঙালিদের অবদান অস্বীকার করলে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসই অসম্পূর্ণ থেকে যাবে৷
advertisement
এ দিন হরিশ মুখার্জী রোডের ওই গুরুদ্বারে গিয়ে সরাসরি ভোট নিয়ে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী৷ কিন্তু ভবানীপুরে বসবাসকারী বিপুল সংখ্যক পঞ্জাবিদের মন জয়ই যে তাঁর লক্ষ্য ছিল, তা বলার অপেক্ষা রাখে না৷ মুখ্যমন্ত্রী বলেন, 'আমি পঞ্জাবি ভাষা বেশি বলতে পারব না৷ কিন্তু গুরুদ্বারের হালুয়া খেতে খুব ভালবাসি৷ গুরুদ্বারে এলেই মন শান্ত হয়ে যায়৷'
advertisement
নিজের ব্যস্ত সূচি এবং নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণেই এলাকায় ঘুরে বা মিছিল করে ভোট প্রচার করতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তার বদলে এ ভাবেই জনসংযোগ বৃদ্ধির উপরে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at Bhabanipur Gurudwara: কৃষক আন্দোলনে পূর্ণ সমর্থন, ভবানীপুরের গুরুদ্বারে গিয়ে বললেন মমতা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement