advertisement

Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন, শিল্পে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন। সম্মেলন থেকেই গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার পরিবেশও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

News18
News18
কলকাতাঃ রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন। সম্মেলন থেকেই গত ১৫ বছরের শিল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার পরিবেশও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বণিক মহলের প্রতিনিধি থেকে শুরু করে একাধিক বিনিয়োগকারীরা থাকছেন এই সম্মেলনে। একদিনের এই সম্মেলন আয়োজন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে।
গত কয়েক বছর ধরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বিনিয়োগ এসেছে সেই বিনিয়োগের কার্যকারিতাও এদিনের সম্মেলনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন, শিক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিকাঠামো এই বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। দুপুর বারোটা থেকে শুরু হবে বিজনেস ও ইন্ডাস্ট্রি কনক্লেভ।
advertisement
বড়দিনের উৎসবের সূচনা এ বার অনেক আগেই হচ্ছে। আজ পার্ক স্ট্রিটের অ‍্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের উৎসব শুরুর সপ্তাহখানেক বাকি থাকলেও সরকারি ভাবে উৎসবের সূচনা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাজ্যে আজ বাণিজ্য সম্মেলন, শিল্পে ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement