advertisement

করুণানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ডিএমকের আমন্ত্রণে চেন্নাই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

তৃণমূলনেত্রী ছাড়াও ডিএমকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বেশিরভাগ অ-বিজেপি নেতৃত্ব

#চেন্নাই:     ডিএমকে দলের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত বছর ৭ অগাস্ট প্রয়াত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি । করুণানিধির মৃত্যুর এক বছর পূর্তিতে তাঁর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন মমতা । জানা গিয়েছে এই করুণানিধির মূর্তি উন্মোচন করবেন মমতা ।
প্রসঙ্গত, তৃণমূলনেত্রী ছাড়াও ডিএমকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন বেশিরভাগ অ-বিজেপি নেতৃত্ব । এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি , তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও পুদুচেরীর মুখ্যমন্ত্রী ভি নারায়নস্বামী ।
সূত্রের খবর অনুযায়ী, মমতা ছাড়া দক্ষিণের অ-বিজেপি নেতারা আমন্ত্রিত হয়েছেন এই অনুষ্ঠানে । মমতাকে আমন্ত্রণ জানিয়ে অন্যান্য আঞ্চলিক দলগুলির কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে ডিএমকে যদিও এই দাবি খারিজ করে দিয়েছে ডিএমকে ।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
করুণানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ডিএমকের আমন্ত্রণে চেন্নাই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কমিশন! এসআইআর মামলায় বড় আপডেট!
  • এসআইআর মামলায় বড় আপডেট!

  • নমিনেশনের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলার আবেদন করা সম্ভব

  • সুপ্রিম কোর্টে জানাল কমিশন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement