advertisement

Mamata Banerjee: 'অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়', মন্ত্রীদের সতর্ক করে বড় নির্দেশ মমতার

Last Updated:

এসএসসি, টেট সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার৷

মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার৷
মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার৷
#কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ পুড়েছে সরকারের৷ এবার রাজ্য সরকারের পর্যালোচনা বৈঠকে নিয়োগ নিয়ে সব মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ স্থায়ী হোক বা অস্থায়ী, সরকারি নিয়ম মেনে অনুমতি ছাড়া কোনও নিয়োগই করা যাবে না বলে সব দফতরের মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
যে হেতু শিক্ষা দফতরেই নিয়োগ দুর্নীতির সবথেকে বেশি অভিযোগ সামনে এসেছে, তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেই বিশেষ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ যে কোনও নিয়োগের আগে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: 'এত অবহেলা কেন?' বাগুইহাটি কাণ্ডে ফুঁসে উঠলেন মমতা! প্রশ্নের মুখে সিপি
advertisement
advertisement
এসএসসি, টেট সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার৷ শিক্ষা দফতরের মতো দমকল দফতরেও নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা হয়েছে৷ নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একের পর একে মামলায় হাইকোর্টের নির্দেশে প্রায়শই অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এ দিনের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
advertisement
মুখ্যমন্ত্রী অবশ্য কয়েকদিন আগে অবশ্য শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সরকারে থাকলে কাজে ভুল হবেই৷ কারণ নিচুতলার কেউ চুরি করে এসে তার দায় এসে পড়ে সরকারের উপরে৷ আর চোরকে ধরতে ধরতে সে পালিয়ে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'অনুমতি ছাড়া কোনও নিয়োগ নয়', মন্ত্রীদের সতর্ক করে বড় নির্দেশ মমতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement