advertisement

Mamata Banerjee: কলকাতার মুকুটে নয়া পালক! বিশ্বের মধ‍্যে তিন-তিনটি শিরোপা বাংলার! ঘোষণা স্বয়ং মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee: ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বে ১৯ নম্বর তালিকায় রয়েছে কলকাতা। উন্নয়নের দিক থেকে ১১ নম্বরে গোটা বিশ্বের মধ্যে কলকাতা।

 বিশ্বের মধ‍্যে তিন-তিনটি শিরোপা বাংলার!
বিশ্বের মধ‍্যে তিন-তিনটি শিরোপা বাংলার!
কলকাতাঃ ফের সেরার সেরা শিরোপা। নিজের সোশ‍্যাল মিডিয়াতে তা ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় স্বয়ং। ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বে ১৯ নম্বর তালিকায় রয়েছে কলকাতা। উন্নয়নের দিক থেকে ১১ নম্বরে গোটা বিশ্বের মধ্যে কলকাতা।
শুধু তাই নয়, গোটা বিশ্বের মেট্রো শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা এয়ার কোয়ালিটির দিক থেকে। মুখ‍্যমন্ত্রী লেখেন, ‘কলকাতার প্রত্যেকের সহযোগিতা ছাড়া এই স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। আমাদের শহর সুন্দরভাবে প্রতিফলিত করে যে কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতা সহাবস্থান করতে পারে এবং কীভাবে উন্নয়ন পরিবেশ সচেতনতার সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে।’
advertisement
advertisement
তিনি আরও লেখেন, ‘প্রতিটি কলকাতাবাসীর সমর্থন ছাড়া এই স্বীকৃতি সম্ভব হত না। একসঙ্গে, আমরা একটি শহর গড়ে তুলছি যা তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় এবং পরিবেশের যত্ন নেয়। আসুন আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাই। জয় হিন্দ! জয় বাংলা!’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কলকাতার মুকুটে নয়া পালক! বিশ্বের মধ‍্যে তিন-তিনটি শিরোপা বাংলার! ঘোষণা স্বয়ং মুখ‍্যমন্ত্রীর
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement