advertisement

Mamata Banerjee Health Update: মাথায় পড়েছে সেলাই, হয়েছে সি টি স্ক্যান, কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কী ভাবে ঘটেছিল ঘটনা...

Last Updated:

বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন৷ এদিন প্রত্যেককেই আলাদা ভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷

কলকাতা: মাথা জোড়া ব্যান্ডেজ৷ চোখেমুখে যন্ত্রণার ছাপ৷ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ হুইলচেয়ারে করেই হাসপাতাল থেকে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বর্তমানে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী৷ গতকাল তাঁর কপালের ক্ষতে ৩টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে৷ হয়েছে সিটি স্ক্যানও৷ রিপোর্ট ছিল সন্তোষজনক৷ এদিন মমতাকে দেখলে কালীঘাটের বাড়িতে যেতে পারেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা৷ তেমনটাই সূত্রের খবর৷
গত বৃহস্পতিবার কর্মসূচি সেরে নিজের বাড়িতেই হঠাৎ করে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, এত জোরে তিনি পড়ে যান যে, মনে হয়েছিল কেউ তাঁকে ধাক্কা দিয়েছে৷ এসএসকেএম-এর অধিকর্তার কথায় প্রাথমিক ভাবে এনিয়ে কিছুটা বিভ্রান্তিও ছড়ায়৷ পরে অবশ্য অধিকর্তা তঁর ‘পুশ ফ্রম ব্যাক’ মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি৷ তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পড়ে যাওয়া অনুভূতি এতটাই জোরাল ছিল যে, মনে হয়েছে ‘পিছন থেকে কেউ ঠেলে দিয়েছে’৷
advertisement
মুখ্যমন্ত্রীর কালীঘাটের গোটা বাড়ি ঘেরা রয়েছে পুলিশি প্রহরায়৷ এদিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলেও৷
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন৷ এদিন প্রত্যেককেই আলাদা ভাবে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Health Update: মাথায় পড়েছে সেলাই, হয়েছে সি টি স্ক্যান, কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কী ভাবে ঘটেছিল ঘটনা...
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement