advertisement

Mamata in Delhi: হঠাৎ পরিকল্পনা, ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়! কারণ ঘিরে শোরগোল

Last Updated:

Mamata in Delhi: লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপিকে নিশানা করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাদের গ্রেফতারি নিয়ে বারবার সরব হচ্ছেন।

দিল্লি যাচ্ছেন মমতা?
দিল্লি যাচ্ছেন মমতা?
কলকাতা: আগামী সপ্তাহে ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্বাচন কমিশনের কোনও বৈঠকে যোগ দিতেই দিল্লি যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলেই বা বুধবার সকালে কলকাতা ফিরতে পারেন তিনি। সফর সূচি চূড়ান্ত না হলেও সূত্রের খবর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এদিন রাতের দিকে জানা যায়, “One nation one election” নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির বৈঠকে যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ বা ৭ তারিখে সেই বৈঠক হবে দিল্লিতে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির বৈঠকে যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বস্তুত লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপিকে নিশানা করতে শুরু করেছেন মমতা। দলের নেতাদের গ্রেফতারি নিয়ে বারবার সরব হচ্ছেন। এদিনও নদিয়া থেকে তিনি বলেছেন, ‘আমাকেও যদি জেলেও পোরেন। আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুরছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না সেদিন কি হবে?’
advertisement
advertisement
উল্লেখ্য, বুধবারই ইডির হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন৷ বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে৷ সেই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ৷
advertisement
পাশাপাশি মমতা এদিন বলেন, ‘আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।’ এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর অন্তত এমনটাই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata in Delhi: হঠাৎ পরিকল্পনা, ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়! কারণ ঘিরে শোরগোল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement