Mamata Banerjee: ‘তৃণমূল কংগ্রেস একাই লড়বে’! বাংলায় একলা ‘চলো’ বার্তা মমতার, দিল্লিতেই বাজালেন ভোটের দামামা
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Mamata Banerjee: মঙ্গলবার দিল্লি থেকেই ফের নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা৷ বঙ্গভবন থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘তৃণমূল কংগ্রেস একাই লড়বে বাংলায়’’৷
নয়াদিল্লি: এসআইআর নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন তৃণমূল নেত্রী৷ জীবিত হলেও নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’, এমন ৫০ জন ভোটারকে দিল্লিতে নিয়ে গিয়েছে৷ দিল্লিতে বঙ্গভবনে রয়েছেন তাঁরা৷ মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই ফের নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা৷ বঙ্গভবন থেকে মমতার হুঁশিয়ারি, ‘‘তৃণমূল কংগ্রেস একাই লড়বে বাংলায়’’৷
বাংলাতেই কেন হচ্ছে এসআইআর৷ বিজেপি শাসিত রাজ্যে নয়৷ এ অভিযোগ আগেই এনেছে তৃণমূল৷ বাংলার নিশানা করার প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘৩৩% সংখ্যালঘু রয়েছে। আপনারা কি বলছেন এই ৩৩% মানুষের নাম বাদ যাওয়া উচিত? আমরা সব ধর্ম, বর্ণ, জাতির জন্য কাজ করি৷ বাংলায় খ্রিস্টানদের উৎসব কীভাবে পালন করা হয় জানেন না আপনারা। সব জাতির মানুষ, ধর্মের মানুষ নিজের নিজের উৎসব পালন করেন৷ ফ্রিডম অফ মিডনাইটের সময় গান্ধীজি বাংলায় ছিলেন৷ আমরা লাল, বাল পাল, ভগৎ সিংকে সম্নান করি। তাহলে কেন তাঁরা শুধু বাংলাকে নিশানা করছেন? কারণ বাংলায় রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে লড়াই করতে পারবে না’’
advertisement
advertisement
আরও পড়ুন: পার্থর প্রত্যাবর্তন! লাইব্রেরি কমিটি-সহ বিধানসভায় একাধিক দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী
বঙ্গভবনের হামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা চাইলে এই মানুষদের নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতাম। কিন্তু আমরা আইন মানি। গত কাল একটা ছোট্ট বাচ্চাকে বাইরে থেকে দুধটুকু আনতে দেয়নি। আমি তাই ছুটে এসেছিলাম৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 5:11 PM IST











