advertisement

Mamata Banerjee Health: বাম হাঁটুতে ফের চোট মুখ্যমন্ত্রীর! হল MRI, চিকিৎসকদের জরুরি পরামর্শ

Last Updated:

Mamata Banerjee Health: আগামী দশদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ফের চোট মুখ্যমন্ত্রীর!
ফের চোট মুখ্যমন্ত্রীর!
কলকাতা: রবিবার বিকেলে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আসেন মুখ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে খবর, বাম হাঁটুতে পুরনো চোটের জায়গায় ফের চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই রবিবার বিকেলে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ছুটে আসতে হয়।
advertisement
এদিন মুখ্যমন্ত্রী আসার পরই তাঁর এমআরআই করা হয়। আগামী দশদিন তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে, সম্পূর্ণ বেডরেস্ট না হলেও হাঁটাচলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন চিকিৎসকরা। বেশ কিছু রক্ত পরীক্ষাও হয়েছে মুখ্যমন্ত্রীর।
advertisement
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রীর জন্য। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হাসপাতাল ছাড়েন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত,  উত্তরবঙ্গ সফরের শেষে হেলিকপ্টার বিভ্রাটে বাঁ হাঁটুতে যে চোট মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, সেই চোটের জায়গায় নতুন করে চোট পাওয়ায় আজ SSKM আসেন তিনি। চিকিৎসকরা MRI আর বেশ কিছু রক্তপরীক্ষা করে দেখেন। সম্পূর্ণ বেড রেস্ট নয়, কিন্তু আগামী ১০ দিন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিসকরা। এখনই অস্ত্রোপচারের কথা ভাবছেন না চিকিৎসকরা। বিকেল চারটের পর হাসপাতালে ঢুকে সন্ধে সাতটা দশ নাগাদ হাসপাতাল থেকে বেরোন মুখ্যমন্ত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Health: বাম হাঁটুতে ফের চোট মুখ্যমন্ত্রীর! হল MRI, চিকিৎসকদের জরুরি পরামর্শ
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement