advertisement

'অমিত শাহ ফোন করে করে ভয় দেখাচ্ছে...?' একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মমতা!

Last Updated:

Mamata Banerjee Exclusive Interview: মালদহ, মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোটার অধ্যুষিত জেলায় বেশি নাম কাটা যাওয়া কি কাকতালীয়? নিউজ 18 বাংলার সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে এসআইআর নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: “মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কীসের ভোট? সংবিধানে গণতন্ত্রই যদি না থাকে তাহলে কীসের ভোট?” প্রশ্ন তুলে এবার সরাসরি বড় অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এ ‘অহেতুক’ নাম কাটা নিয়ে একের পর এক অভিযোগ তুললেন মমতা।
নিউজ 18 বাংলার সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে এসআইআর নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী। মালদহ, মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোটার অধ্যুষিত জেলায় বেশি নাম কাটা যাওয়া কি কাকতালীয়? প্রশ্নের উত্তরে মমতার দাবি, ইআরও-রা সব নথি পেয়ে বৈধ হিসেবে গ্রহণ করার পর দিল্লি থেকে নাম কাটা হচ্ছে ভোটারদের।”
advertisement
advertisement
একইসঙ্গে এসআইয়ের-এ বিবেচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ শেষ না হওয়ার কারণে যদি রাজ্যের নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে মমতা একইসঙ্গে বলেন, “অমিত শাহ ফোন করে করে ভয় দেখাচ্ছেন। যার জন্য অনেককেই মাথানত করতে হয়েছে। আজ সকালেও বহু বিচারককে বদলে দেওয়া হয়েছে।” প্রশ্ন তুলেছেন “ভোটাররা কী অপরাধ করেছেন? তাঁরা ২০২৫ পর্যন্ত ভোট দিয়ে আসছেন, তাঁরা হঠাৎ করে আর ভোটার নন?”
advertisement
সংখ্যালঘু, মতুয়া, রাজবংশী, আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের বেশি সংখ্যায় বাদ দেওয়া নিয়েও মুখর হন মমতা। বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতার তোপ, “শুধু আমরা খাব তোমরা বাদ। অর্থাৎ বিজেপি থাকবে বাকিরা বাদ। ওদের বলুন পাপ বাপেদেরও ছাড়ে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'অমিত শাহ ফোন করে করে ভয় দেখাচ্ছে...?' একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মমতা!
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
'বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়’ কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার
  • শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালে যান মুখ্যমন্ত্রী

  • বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়: মমতা

  • এতদিন ধরে অ্যাডজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement