ভোট মিটলেই গ্যাসের দাম ২০০০ টাকা, পেট্রোল ২০০...! বিরাট দাবি অভিষেকের, জ্বালানি নিয়ে মোদিকে পাল্টা চ্যালেঞ্জ
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek Banerjee: ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে তীব্র নিশানা অভিষেকের। জেলার ৪ জন তৃণমূল প্রার্থী—ঝাড়গ্রাম থেকে মঙ্গল সরেন, গোপীবল্লভপুর থেকে অজিত মাহাত, নয়াগ্রাম থেকে জেলা সভাপতি দুলাল মুর্মু এবং বিনপুর থেকে বীরবাহা হাঁসদার প্রচারে এসে বেনজির দাবি তৃণমূলের সর্বভারতীয় সভাপতির।
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। এই আবহে গত মঙ্গলবার থেকেই জেলা সফরে শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচার কর্মসূচি। আজ শুক্রবারও ছবিটা একইরকম ছিল। এদিন প্রচারে ঝাড়গ্রামে এসে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে মোদি সরকারকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি করেন অভিষেক। তিনি বলেন, “রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা হয়ে গিয়েছে। তারা প্রতিদিন সভা করছে এবং ভোটের আগে সাময়িকভাবে দাম বাড়ানো বন্ধ রেখেছে। কিন্তু আমার কথা মিলিয়ে নেবেন—ভোট শেষ হওয়ার দিনই এলপিজি ২,০০০ টাকা এবং পেট্রোল-ডিজেল ২০০ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে।”
advertisement
advertisement
এরপরেই আরও এক ধাপ এগিয়ে অভিষেক বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে এসে মানুষের কাছে প্রতিশ্রুতি দিন যে, আগামী ৫ বছর দাম বাড়বে না। যদি তারা তা করতে পারে, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করে নেবে।”
advertisement
অভিষেকের দাবি, ভোটের ফল ঘোষণার আগ পর্যন্তই শুধুমাত্র লোক দেখানো দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। কিন্তু নির্বাচন মিটলেই সাধারণ মানুষের উপর ফের বাড়তি বোঝা চাপানো হবে। তিনি আরও বলেন, “রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, আর বিজেপি গ্যাস থেকে শুরু করে জ্বালানি, ভাড়া, সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে। দিদি শুধু দিচ্ছেন, আর মোদি সরকার শুধু নিচ্ছে।”
advertisement
অভিষেকের তীব্র নিশানা, “বিজেপি এভাবেই চলে। তারা একটিও উন্নয়নের কাজ করেনি, এমনকি একটি ল্যাম্পপোস্টও বসায়নি। অথচ তারা ডবল ইঞ্জিন উন্নয়নের কথা বলে। বাংলা এখনও ২ লক্ষ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। তারা মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করে—নোটবন্দি, SIR, রান্নার গ্যাসের জন্য। আপনাদের ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তাদের জবাব দিন।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 6:45 PM IST










