advertisement

Mamata Banerjee on Victory: 'খেলা হবে', 'জয় বাংলা'- বিপুল জয়ে দুই স্লোগানকে কৃতিত্ব দিলেন মমতা

Last Updated:

রাজ্য়ে বিপুল জয়ের জন্য় দুই স্লোগানকে কৃতিত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়৷

কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়৷
কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়৷
#কলকাতা: মমতা ম্যাজিকেই ফের ২০০-র গণ্ডি পেরিয়ে তৃতীয় বার ক্ষমতায় তৃণমূল৷ ধুলিসাৎ হয়েছে বিজেপি-র দুশো পার করার দাবি৷ তবে দলের এই একতরফা জয়ের জন্য অবশ্য দু'টি স্লোগানকেও কৃতিত্ব দিলেন তৃণমূল নেত্রী৷ সেগুলি হল  'খেলা হবে' আর 'জয় বাংলা'৷
এ দিন কালীঘাটে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে আমার৷ ছোট ছোট ভাই বোনেরাও দিয়েছেন৷ 'খেলা হবে' আর 'জয় বাংলা'৷ সত্যিই খেলা হয়েছে এবং আমরা জিতেছি৷ এর জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাচ্ছি৷ '
গোটা নির্বাচনেই তৃণমূলের অন্যতম মূল স্লোগান ছিল 'খেলা হবে'৷ কর্মী, সমর্থকদের মধ্য়ে বিপুল জনপ্রিয়তা পায় এই স্লোগান৷ প্রায় প্রতিটি জনসভা থেকেই মুখ্যমন্ত্রী জনতার উদ্দেশে বার বার প্রশ্ন করতেন, 'কী বন্ধু খেলা হবে তো?' 'খেলা হবে' নিয়ে রীতিমতো গানও বেঁধে ফেলেছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য৷ 'খেলা হবে' স্লোগান এতটা জনপ্রিয় হওয়ার কৃতিত্বও দেবাংশুকেই দেওয়া হবে৷ এই স্লোগান দিয়েই অবশ্য শাসক দলকে পাল্টা কটাক্ষ করতেন বিজেপি নেতারাও৷ আর মুখ্যমন্ত্রীর মুখে বহুদিন ধরেই জয় বাংলা স্লোগান শোনা যায়৷ ভোট প্রচারে প্রতিটি সবার শেষে 'জয় বাংলা' বলেই বক্তব্য শেষ করতেন তিনি৷
advertisement
advertisement
অন্যদিকে শুধু খেলা হবে স্লোগান দেওয়া নয়, ভোট প্রচারে প্রতিটি জনসভাতেই মঞ্চ থেকে একটি করে ফুটবল একজন দর্শকের উদ্দেশে ছুড়ে দিতেন মুখ্যমন্ত্রী৷ শর্ত থাকত, একবারে সেই লুফতে হবে৷ মজা করে মুখ্যমন্ত্রী বলতেন, বল ধরতে না পারলেই ৫০০ টাকা জরিমানা দিতে হবে৷ এ দিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের উদ্যোগেই গ্রাম বাংলার গরিব ক্লাবগুলিকে ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Victory: 'খেলা হবে', 'জয় বাংলা'- বিপুল জয়ে দুই স্লোগানকে কৃতিত্ব দিলেন মমতা
Next Article
advertisement
Swapna Barman: ভোট প্রচারের শুরুতেই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী
ভোট প্রচারের শুরুতেই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী
  • বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন৷ বুধবার রাতে বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী৷ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বপ্নার বাবা৷ বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement