Swapna Barman: ভোট প্রচারের শুরুতেই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী
- Reported by: EERON ROY BARMAN
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম নতুন মুখ এবং বড় চমক ছিলেন স্বপ্না বর্মন৷
বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পরই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন৷ বুধবার রাতে বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী৷ শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বপ্নার বাবা৷ বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে এবার অন্যতম চর্চিত নাম স্বপ্না বর্মন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। খেলাধুলার জগৎ থেকে উঠে আসা এই তারকা অ্যাথলিটকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং পছন্দের প্রার্থী বলেও মনে করছে রাজনৈতিক মহলে।
এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলিট দীর্ঘদিন ধরেই সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলেছেন। দারিদ্র্য, অভাব-অনটন পেরিয়ে দেশের হয়ে সোনা জয়ের গল্প ইতিমধ্যেই বহু মানুষের কাছে অনুপ্রেরণা। সেই জীবন সংগ্রামকেই এবার তুলে ধরা হচ্ছে রাজনৈতিক প্রচারের মঞ্চেও। তৃণমূল সূত্রে খবর, তাঁর জীবন কাহিনী নিয়ে একটি বিশেষ প্রচার উপকরণ তৈরি করা হচ্ছে, যা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দল।
advertisement
advertisement
তবে ভোটের মুখে স্বপ্নার ব্যক্তিগত জীবনে নেমে এল গভীর শোক। স্বপ্না বর্মনের বাবা গত কয়েকদিন ধরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বর্মন পরিবারে, মানসিক ভাবে ভেঙে পড়েছেন স্বপ্নাও৷
এদিকে রাজগঞ্জ কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াইও ক্রমশ তীব্র হচ্ছে। চারবারের বিধায়ককে প্রার্থী না করায় তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে দলীয় অসন্তোষ ও বিরোধীদের চ্যালেঞ্জ—দুই সামলেই জয়ের লক্ষ্যে এগোতে হবে স্বপ্না বর্মনকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 1:40 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Swapna Barman: ভোট প্রচারের শুরুতেই বড় ধাক্কা খেলেন স্বপ্না বর্মন! বাবাকে হারালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী









