Mamata Banerjee at SSKM: হঠাৎ এসএসকেএম-এ হাজির মমতা, নিয়ে যাওয়া হল উডবার্ন ওয়ার্ডে
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee at SSKM: একটি সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুর অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ।
কলকাতা: রবিবার বিকেলে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার বিকেল চারটে নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আসেন মুখ্যমন্ত্রী। অসমর্থিত সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন মুখ্যমন্ত্রী।
যদিও অপর একটি সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুর অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ। অর্থপেডিক চিকিৎসকরা সেখানে উপস্থিত আছেন বলেই সূত্র মারফত খবর।
advertisement
মুখ্যমন্ত্রীকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2023 4:37 PM IST








