advertisement

Partha Chatterjee: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন পার্থ চট্টোপাধ্য়ায়

Last Updated:

Partha Chatterjee: সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুক্রবারের বৈঠকের পর বাড়ানো হল সহ সভাপতির সংখ্যা।

সালটা ২০০১। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হিসেবে মমতার প্রথম পছন্দ ছিলেন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ভোটে না দাঁড়াতে চাওয়ায় মমতা বেহালা পশ্চিমে প্রার্থী করেন পার্থকে। প্রথম বার ভোটে দাঁড়িয়েই জয়ী হন। ছবি : সংগৃহিত
সালটা ২০০১। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হিসেবে মমতার প্রথম পছন্দ ছিলেন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ভোটে না দাঁড়াতে চাওয়ায় মমতা বেহালা পশ্চিমে প্রার্থী করেন পার্থকে। প্রথম বার ভোটে দাঁড়িয়েই জয়ী হন। ছবি : সংগৃহিত
#কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। শুক্রবারের বৈঠকের পর বাড়ানো হল সহ সভাপতির সংখ্যা। শনিবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এ কথা জানানো হয়। যশবন্ত সিন্‌হা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সীর সঙ্গে নতুন সংযোজন পার্থ (Partha Chatterjee)।
১২ ফেব্রুয়ারি দলের জাতীয় কর্মসমিতি গঠন করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দেওয়া হয়, নতুনভাবে পদ ঘোষণা করবেন চেয়ারপার্সন। শুক্রবার ছিল সেই কর্ম সমিতির  বৈঠক। শুক্রবার দায়িত্ব বণ্টন হলেও পার্থর নাম ঘোষণা হয়েছে শনিবার। পার্থ (Partha Chatterjee) দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন। তাঁর অভিজ্ঞতাও যথেষ্ট।
advertisement
advertisement
দলের পক্ষে একাধিকবার উল্লেখযোগ্য় সিদ্ধান্ত নিয়েছেন পার্থ (Partha Chatterjee)। তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা দিয়েছেনষ সাফ জানিয়েছেন, “যাঁরা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তাদের অনুরোধ করেছি নাম প্রত্য়াহার করে নিতে। ৪৮ ঘণ্টার মধ্য দলের প্রার্থী পদের জন্য আবেদন জানাবেন তাঁরা। যাঁরা বিভিন্ন জেলাতে কো অর্ডিনেটর হিসাবে রয়েছেন তাঁরা ৪৮ ঘণ্টা বাদে নাম প্রত্যাহার না করলে  বহিষ্কার করা হবে।"
advertisement
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অত্যন্ত বিশ্বস্ত কর্মী এবং  পোড় খাওয়া, দুঁদে রাজনীতিক। ফলে সব দিক বিবেচনা করেই  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন পার্থ চট্টোপাধ্য়ায়
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement