advertisement

Yuva Sathi Scheme: ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার

Last Updated:

এ বছরের অন্তবর্তী বাজেটেই যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার৷

যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
১৫ অগাস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কয়েকদিন আগেই রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ যদিও বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ অগাস্ট থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে৷
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ভুলবশতই ১৫ অগাস্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু ১ এপ্রিল থেকেই এই ভাতা পাওয়া যাবে৷ যেহেতু ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই শিবির করা হবে৷ প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে৷ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চলবে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু সময় কম তাই অনলাইনে নথি জমা দেওয়া যাবে না৷ শিবিরে এসেই নথি জমা দিতে হবে৷
advertisement
তবে শুধু যুবসাথী নয়, এর পাশাপাশি ভূমিহীন চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে বছরে ২ হাজার টাকা করে যে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকার বাজেটে করেছে, সেই প্রকল্পের জন্যও ওই একই সময়ে প্রতিটি বিধানসভা এলাকায় ওই একই সময়ে শিবির করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Scheme: ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
Next Article
advertisement
Yuva Sathi Scheme: ১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
১ এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১৫০০ টাকা, আবেদনের জন্য কবে থেকে শিবির? বড় ঘোষণা মমতার
  • ১৫ অগাস্ট নয়, আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement