advertisement

TMC Candidate List 2026: ভবানীপুরে মমতা, বেলেঘাটায় কুণাল! ২৯১ আসনে প্রার্থী তৃণমূলের তালিকা ঘোষণা মমতা-অভিষেকের, রয়েছে অনেক চমক!

Last Updated:

দার্জিলিংয়ের তিনটি আসনে অনীত থাপার দলের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিন আসনে বাদ দিয়ে ২৯১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল৷

News18
News18
রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ এ দিন কালীঘাটে নিজের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রত্যাশিত ভাবেই তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷  বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷
advertisement
advertisement
উল্লেখযোগ্যদের মধ্যে টিকিট পাননি বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ বারাসত থেকে প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্ত৷ প্রত্যাশিত ভাবেই বেহালা পশ্চিম কেন্দ্রে টিকিট পাননি পার্থ চট্টোপাধ্যায়৷ টিকিট পাননি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল৷
তবে দুর্নীতিতে নাম জড়ালেও টিকিট পেয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জ্যোতিপ্রিয় মল্লিকরা৷ কয়েকদিন আগেই আইন দফতর থেকে সরানো হলেও ফের টিকিট পেয়েছেন মন্ত্রী মলয় ঘটক৷ বীরভূমে টিকিট পেয়েছেন অনুব্রতর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখ৷
advertisement
বেশ কয়েকজন বিধায়কের কেন্দ্রও বদল করা হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বদল নদিয়ার করিমপুর থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীকে৷ খড়দহের বদলে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে৷ এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বর্তমান বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List 2026: ভবানীপুরে মমতা, বেলেঘাটায় কুণাল! ২৯১ আসনে প্রার্থী তৃণমূলের তালিকা ঘোষণা মমতা-অভিষেকের, রয়েছে অনেক চমক!
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement