advertisement

Mamata Banerjee Angry: 'আমি সরিয়ে দেব...' চরম রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়! কাদের দিলেন চরম হুঁশিয়ারি?

Last Updated:

Mamata Banerjee Angry: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন সরকারি আধিকারিকরা। তিনি প্রশ্ন তোলেন, যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে?

রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়
রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রীতিমতো রাফ অ্যান্ড টাফ ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক, পুলিশ সুপার, বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠকে কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবারের বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ভাল কাজ করবেন না, তাদের আমি সরিয়ে দেব।” নবান্ন সূত্রে খবর, Sec ৫৬ (j) রুল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে অফিসারদের বিরুদ্ধে, যারা কাজ করছেন না। বৈঠকে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার হওয়ার পরেও অনেকেই সন্তুষ্ট হচ্ছেন না। পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন সরকারি আধিকারিকরা। তিনি প্রশ্ন তোলেন, যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে? যারা এসটি নয়, তাদের কেন এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে? ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, জমির পাট্টা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। সেগুলো সমাধান করতে হবে। যদিও অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা কাজ করবেন, তাদের প্রশংসাও করা হবে। বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দফতরে সচিবদের নিয়ে প্রায় ৩০ মিনিট ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এমনই কড়া বার্তা দেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
জল স্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক জায়গায় পাইপ ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু জল পৌঁছাচ্ছে না। আগে জলের কানেকশন দাও, তারপর পাইপ লাইন ফেলো।” লোকসভা ভোটের আগেই সারপ্রাইজ ভিজিটে জেলাগুলিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যখন তখন আমি সারপ্রাইজ ভিজিট করব জেলাগুলিতে। আমি সব জেলায় যাব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Angry: 'আমি সরিয়ে দেব...' চরম রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়! কাদের দিলেন চরম হুঁশিয়ারি?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement