advertisement

Mamata Banerjee: 'রটিয়ে দিল আমি নাকি পদত্যাগ করেছি!' নবান্নে বিস্ফোরক মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

মুখ্যমন্ত্রীর অভিযোগ, অশান্তিতে উস্কানি দিতেই এই ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে৷

কাকে দায়িত্ব দিলেন মমতা?
কাকে দায়িত্ব দিলেন মমতা?
কলকাতা: মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভুয়ো এই খবর ছড়ানোর জন্য এফআইআর-ও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, শুধু তাঁর পদত্যাগ নিয়ে নয়, সমাজে অশান্তি ছড়িয়ে দিতে ভুয়ো ভিডিও ছড়িয়ে ফের উস্কানি দেওয়া হচ্ছে৷
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেই এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিদেশে গিয়ে আমাকে প্রশ্ন শুনতে হচ্ছে আমি হিন্দু কি না৷ আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? গতকাল রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি৷ আর কত ভুয়ো খবর ছড়াবে৷ আমরা এফআইআর-ও করেছি৷ এর আগে বাংলাদেশের ভিডিও দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর অভিযোগ, অশান্তিতে উস্কানি দিতেই এই ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে৷ ভুয়ো ভিডিও ছড়ানোর জন্য নাম না করে বিজেপি, সিপিএমের মতো বিরোধী দলগুলিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ওয়াকফ সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বিজেপি-কে আক্রমণ করে বলেন, ‘জুমলা দলের একটাই নীতি, দেশে বিভাজন সৃষ্টি করো৷ আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, তার পরে অধিকার কেড়ো৷’ একই সঙ্গে বামেদের নিশানা করে তিনি বলেন, ‘যত এসব করবেন শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবেন৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'রটিয়ে দিল আমি নাকি পদত্যাগ করেছি!' নবান্নে বিস্ফোরক মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement