advertisement

রাজ্য জুড়ে বন্ধ ২০ চাকার যান ! বাড়তে পারে আলু, শাক-সবজি এবং মাছের দাম

Last Updated:
#কলকাতা: মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর উঠেছে বহু প্রশ্ন । তৈরি হয়েছে একের পর এক আশঙ্কা ৷ শহরের অন্য ব্রিজের হাল নিয়েও সংশয় বাড়ছে সাধারণ মানুষের মনে । এহেন অবস্থায় ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার ৷ কলকাতার পাশাপাশি গোটা রাজ্যজুড়ে বন্ধ ২০চাকার যান চলাচল বন্ধ ৷
মাঝেরহাটের ব্রিজ ভাঙার পর উচ্চপর্যায়ের বৈঠকে উঠে আসে একের পর এক তথ্য ৷ তার মধ্যেই উঠে এল ২০টি উড়ালপুলের ঘটনা ৷ রক্ষণাবেক্ষণ, মেরামতি ছাড়াও একাধিক ইস্যুতে লাল সতর্কতা জারি হল এই ২০টি উড়ালপুলে ৷ অত্যাধিক ভার বহনেই ক্ষমতা কমছে ব্রিজের । যার ফলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ এই অভিযোগের প্রেক্ষিতেই নতুন নির্দেশিকা তৈরি করল রাজ্য সরকার ৷ রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হল ২০ চাকার যান চলাচল ৷ যার প্রভাব পড়তে পারে বাজারে ৷ কারণ জাতীয় সড়কে আটকে রয়েছে ভারী যান । লম্বা লাইনের যানজটে আটকে ছোট লরিও । হুগলি থেকে কলকাতায় আসছে না আলু । কাঁচা সবজি, মাছ নষ্টের আশঙ্কায় ব্যবসায়ীরা । যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হতে পারে ৷
advertisement
advertisement
শিয়ালদহ থেকে রাসবিহারী ৷ উল্টোডাঙা থেকে বেলগাছিয়া ৷ শহরের একাধিক সেতুর বয়স কোন চার ৷ কিংবা কোনওটি পাঁচ দশক বা তারও বেশি পুরনো ৷ এই তালিকায় রয়েছে ঢাকুড়িয়া, চিংড়িহাটা, সাঁতরাগাছি ব্রিজও ৷ ব্রিজের কোথাও মরচে পড়েছে ৷ আবার কোথাও বেরিয়ে এসেছে লোহার চাঙর ৷ এমনকী, বেশ কয়েকটি সেতুতে চওড়া ফাটলও চোখে পড়েছে ৷
advertisement
ব্রিজ মেরামতির ক্ষেত্রে অনেক সময়ই বাধার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে । কখনও সেখানে ঝুপড়ি বেঁধে বেশ কিছু মানুষ থাকতে শুরু করেছেন ৷ আবার কিছু কিছু ক্ষেত্রে বিক্রেতাদের সরানো যাচ্ছে না ব্রিজ থেকে ৷ এমন ঘটনায় স্থানীয় মানুষদের সহযোগিতা করার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । ব্রিজের রক্ষণাবেক্ষণ ও মেরামতিই আপাতত রাজ্যের অগ্রাধিকার । জোড়াতাপ্পি দিয়ে মেরামতি নয় ৷ বরং বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হবে শহরের ব্রিজগুলোর । যাত্রী সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন । ​
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য জুড়ে বন্ধ ২০ চাকার যান ! বাড়তে পারে আলু, শাক-সবজি এবং মাছের দাম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement