advertisement

আচমকাই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা

Last Updated:
#কলকাতা: ফিরল পোস্তার স্মৃতি। ব্যস্ত সময়ে আচমকাই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ।
বিকেল ৪টে ১৫ নাগাদ মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডের বেশ খানিকটা  অংশ ভেঙে পড়ে। ব্রিজের নীচে আটকে পড়ে মিনিবাস, প্রাইভেট গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে বজবজ শাখার রেল লাইন। দুর্ঘটনার পর বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, হাত লাগান স্থানীয় মানুষজনও।
advertisement
মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত,  এসএসকেএমে  ১৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আহত বর্ধমান রোডের হিমাংশু চৌধুরী,  মাঝেরহাটের অবদেশ পাণ্ডে,  বজবজের সুরেশ সিং, মহেশতলার হাসিবুর রহমান,  রাজেশ সিং, নজরুল ইসলাম ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকাই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement