advertisement

রাতের কলকাতায় তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লী*লতা*হানির ঘটনায় ধৃত যুবক! বাকি দুই জনের খোঁজে চিরুনি তল্লাশি

Last Updated:

জোর করে এক তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ৷ সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। আলতাফ আলম নামে ওই যুবককে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। গার্ডেনরিচ এলাকার বাসিন্দা ওই যুবক বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

ময়দানে শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার ১
ময়দানে শ্লীলতাহানি কাণ্ডে গ্রেফতার ১
কলকাতা:  জোর করে এক তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ৷ সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। আলতাফ আলম নামে ওই যুবককে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। গার্ডেনরিচ এলাকার বাসিন্দা ওই যুবক বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃত অভিযুক্ত আলতাফ আলম নির্যাতিতা তরুণীর পূর্ব পরিচিত। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুই সঙ্গীর খোঁজ চলছে।
আরও পড়ুন: রাজ্যে এখনও মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ১৮ লাখ ৭০ হাজার! আপডেট করতে জোর কমিশনের
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যেবেলায় ময়দান এলাকায় শ্লীলতাহানির শিকার হন এক বিবাহিত মহিলা। জানা যায়, নির্যাতনের পর ওই এলাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তিন জনের খোঁজ শুরু করে ময়দান থানার পুলিশ৷ জানা গিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে একজন ওই তরুণীর পূর্ব পরিচিত ছিল৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী৷
advertisement
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সায়েন্স সিটির কাছে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী৷ তখনই একটি গাড়ি ওই তরুণীর সামনে এসে থামে৷ গাড়িতে তরুণীর পরিচিত এক যুবক ছিলেন বলে খবর৷ গাড়িতে তরুণীকে বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন ওই পরিচিত যুবক৷ কিন্তু গাড়িতে ওই যুবকের সঙ্গে আরও দু জন অপরিচিত ব্যক্তি থাকায় ওই তরুণী গাড়িতে উঠতে চাননি৷ অভিযোগ, এর পর একরকম জোর করেই তাঁকে গাড়িতে তোলা হয়৷
advertisement
advertisement
পুলিশের কাছে তরুণী অভিযোগ করেছেন, গাড়িতে তুলে তাঁকে নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরে ওই তিন অভিযুক্ত৷ গাড়ির ভিতরেই মাদক জাতীয় কিছু তাঁকে জোর করে খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী৷ এর ফলে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ অভিযোগ, সেই সুযোগেই তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত তিন জন৷ এর পর গভীর রাতে ওই তরুণীকে ময়দান এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা৷
advertisement
সূত্রের খবর, রাতেই প্রগতি ময়দান থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ৷ তরুণীকেও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়৷ বাকি দুই অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ৷ তরুণীর বয়ানের সঙ্গে মিলিয়ে রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাতের কলকাতায় তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লী*লতা*হানির ঘটনায় ধৃত যুবক! বাকি দুই জনের খোঁজে চিরুনি তল্লাশি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement