advertisement

আর হপ্তাখানেক, পিতৃপক্ষের শেষে তর্পণের ভিড়

Last Updated:

হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এই পক্ষ পিত্রুপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত।

#কলকাতা: বিশ্ববাংলার আজ বহু মানুষের আজ ঘুম ভেঙেছে, 'আশ্বিনের শারদপ্রাতে...'-র সেই গায়ে কাঁটা দেওয়া কণ্ঠে৷ আকাশবাণীর বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজকুমার মল্লিকের সৃষ্টিতে পিতৃপক্ষের শেষ৷ শুরু হল দেবী পক্ষ৷
সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে মানুষের উপচে পড়া ভিড়৷ পঞ্জিকা বলছে, এ বার তর্পণ শুরু হবে সকাল ১০টা ৪৭ মিনিটে৷ কারণ, অমাবস্যা পড়ছে একটু বেলায়৷ পঞ্জিকা যা-ই বলুক, পূর্বপুরুষকে প্রণাম করতে ও গঙ্গাজল উত্‍‌সর্গ করার ভিড় চোখে পড়ার মতো৷ পুরাণ মতে, এই দিনে পূর্বপুরুষরা অনেকটাই কাছাকাছি চলে আসেন। তাঁদের আশীর্বাদ পাওয়া যায়৷
advertisement
নিজস্ব চিত্র (Pix- News18Bangla.com) নিজস্ব চিত্র (Pix- News18Bangla.com)
advertisement
হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এই পক্ষ পিত্রুপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম (শ্রাদ্ধ), তর্পণ ইত্যাদি মৃত্যু-সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালিত হয়৷ সেই জন্য এই পক্ষ শুভকাজের জন্য প্রশস্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা (ভাদ্রপূর্ণিমা) তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা, মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবসে। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আর হপ্তাখানেক, পিতৃপক্ষের শেষে তর্পণের ভিড়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement